নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্ডারপাস নয় - সুপরিকল্পিত ফ্লাইওভার ব্রিজের দাবিতে কয়েক হাজার মানুষের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর (বুধবার) সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে মদনপুর টু গাউছিয়া মহাসড়কে অবস্থিত নয়াপুর বাজারের আন্ডারপাস বাদ দিয়ে সুপরিকল্পিতভাবে ফ্লাইওভার ব্রিজ নির্মাণের দাবিতে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ মানববন্ধন করেছে। মানববন্ধনে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।সোনারগাঁ উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ইসহাক মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত হয়ে সোনারগা- সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন বলেন, সমগ্র বাংলাদেশে সোনারগাঁও উপজেলা একটি গুরুত্বপূর্ণ ও পরিচিত উপজেলা। এই উপজেলার গুরুত্বপূর্ণ মহাসড়ক হচ্ছে মদনপুর টু গাউছিয়া মহাসড়ক। আজকে যেখানে মানববন্ধন হচ্ছে এই নয়াপুর বাজারও ঐতিহাসিক বাজার। সোনারগাঁও উপজেলার উত্তর অঞ্চলের অসংখ্য মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। এখানে যে আন্ডারপাস নির্মাণ করা হয়েছে সেটি একেবারেই অনুপুযুক্ত। তাই সোনারগাঁয়ের গণমানুষের দাবি এখানে আন্ডারপাস বাদ দিয়ে একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করা হোক। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজারুল ইসলাম মান্নানকে অনুরোধ করে বলেন, গণমানুষের দাবি বাস্তবায়নে আপনার কাছে জোর দাবি জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তুহিন মাহমুদ বলেন, বড় বড় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও সকল স্থাপনা মানুষের জন্য। এই সকল স্থাপনা যদি মানুষের কাজে না আসে তাহলে সেই স্থাপনা রাস্তাঘাটের কোন মূল্য নেই। এত বড় বিশাল অঞ্চলের জন্য ছোট একটি আন্ডারপাস যথেষ্ট নয়। তাই এখানে একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করুন। সাদিপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম বলেন, এখানে যে আন্ডারপাসটি নির্মাণ করা হয়েছে। এটি এতই ছোট যে ছোট্ট একটি গাড়ি ও রাস্তার এপার থেকে ওপারে নেওয়া যায় না। তাই এই রাস্তার প্রকল্প পরিচালক ও ইঞ্জিনিয়ার এর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অতি দ্রুত আন্ডারপাস বন্ধ করে এখানে একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করে দিন। সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনি সহ-সভাপতি সেলিম সরকার বলেন, আজকের এখানে উপস্থিত জনতার উপস্থিতি বলে দেয় একটি ফ্লাইওভার ব্রিজ এখানে অনেক গুরুত্বপূর্ণ। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করুন।এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তরের সাবেক আমির মাওলানা ইসহাক মিয়া, সাদিপুর ইউনিয়ন বিএনপি'র সহ- সভাপতি সাদেক হাজি, বিএনপি নেতা মো: কাওছার, জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দসহ নয়াপুর বাজারের আশেপাশের কয়েক গ্রামের কয়েক হাজার মানুষ।