ঢাকা   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

মরগান গার্লস স্কুল এন্ড কলেজে তিন দিনব্যাপী ফার্স্ট এইড ও সাইকোলজিকাল ফার্স্ট এইড প্রশিক্ষণ ​

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হেলথ ডিপার্টমেন্ট কর্তৃক এবং পাথওয়ে টু হিলিং (P2H) প্রজেক্টের সহযোগিতায় নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী মরগান গার্লস স্কুল এন্ড কলেজে তিন দিনব্যাপী "বেসিক ফার্স্ট এইড এন্ড সাইকোলজিকাল ফার্স্ট এইড" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​জরুরি মুহূর্তে জীবন রক্ষাকারী প্রাথমিক চিকিৎসা এবং দুর্যোগ বা ট্রমা পরবর্তী মানসিক সহায়তা প্রদানের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা আকস্মিক দুর্ঘটনা বা সংকটময় পরিস্থিতিতে দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান এবং মানসিকভাবে ভেঙে পড়া ব্যক্তিদের সহমর্মিতার সাথে প্রাথমিক মানসিক সহায়তা দেওয়ার কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন।

​উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ নবী হোসেন, সেক্রেটারি এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ইউনিট কার্যনির্বাহী সদস্য খোরশেদ আলম খন্দকার, ইউনিট লেভেল অফিসার মাহমুদা মুন্সি এবং যুব প্রধান সানজিদা আক্তার মিতু।

​প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপ যুব প্রধান - ১ শফিকুল ইসলাম, প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগের বিভাগীয় উপ-প্রধান মারুফ খান এবং তহবিল সংগ্রহ বিভাগের বিভাগীয় প্রধান মিম জেরিন।

​আয়োজকরা জানান, যেকোনো দুর্যোগ ও জরুরি প্রয়োজনে আর্তমানবতার সেবায় দক্ষ স্বেচ্ছাসেবক তৈরি করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। মানবতার সেবায় যুব রেড ক্রিসেন্ট, নারায়ণগঞ্জ সর্বদা অঙ্গীকারবদ্ধ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মরগান গার্লস স্কুল এন্ড কলেজে তিন দিনব্যাপী ফার্স্ট এইড ও সাইকোলজিকাল ফার্স্ট এইড প্রশিক্ষণ ​

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হেলথ ডিপার্টমেন্ট কর্তৃক এবং পাথওয়ে টু হিলিং (P2H) প্রজেক্টের সহযোগিতায় নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী মরগান গার্লস স্কুল এন্ড কলেজে তিন দিনব্যাপী "বেসিক ফার্স্ট এইড এন্ড সাইকোলজিকাল ফার্স্ট এইড" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​জরুরি মুহূর্তে জীবন রক্ষাকারী প্রাথমিক চিকিৎসা এবং দুর্যোগ বা ট্রমা পরবর্তী মানসিক সহায়তা প্রদানের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা আকস্মিক দুর্ঘটনা বা সংকটময় পরিস্থিতিতে দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান এবং মানসিকভাবে ভেঙে পড়া ব্যক্তিদের সহমর্মিতার সাথে প্রাথমিক মানসিক সহায়তা দেওয়ার কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন।

​উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ নবী হোসেন, সেক্রেটারি এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ইউনিট কার্যনির্বাহী সদস্য খোরশেদ আলম খন্দকার, ইউনিট লেভেল অফিসার মাহমুদা মুন্সি এবং যুব প্রধান সানজিদা আক্তার মিতু।

​প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপ যুব প্রধান - ১ শফিকুল ইসলাম, প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগের বিভাগীয় উপ-প্রধান মারুফ খান এবং তহবিল সংগ্রহ বিভাগের বিভাগীয় প্রধান মিম জেরিন।

​আয়োজকরা জানান, যেকোনো দুর্যোগ ও জরুরি প্রয়োজনে আর্তমানবতার সেবায় দক্ষ স্বেচ্ছাসেবক তৈরি করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। মানবতার সেবায় যুব রেড ক্রিসেন্ট, নারায়ণগঞ্জ সর্বদা অঙ্গীকারবদ্ধ।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত