লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ সার্বজনীন দুর্গা মন্দিরের জমি উদ্ধার ও মন্দিরের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও হিন্দু সম্প্রদায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ সার্বজনীন দুর্গা মন্দিরের ন্যায্য জায়গা কেউ দখল করতে পারবে না জানিয়ে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতা রমেশ দত্ত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের রয়েছে কোন ভয় শঙ্কা মনে রাখবেন না। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার আমাকে পাঠিয়েছেন। আইনগত ন্যায়সঙ্গত মন্দিরের ন্যায্য জায়গা কেউ দখল করতে পারবে না। এখানে আন্তর্জাতিক মানের মন্দির হবে, এই মন্দির প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের শতভাগ হিন্দু সম্প্রদায় আমাদের ভোট দিয়েছে। আপনারা পলাতক শেখ হাসিনার পাতা ফাদে পা দিয়ে ট্যাগ খাবেন না, এই ট্যাগ খেলে আমাদের সাথে আপনাদের
দুরত্ব তৈরি হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬ইং) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এর বিশেষ ধূত রমেশ মন্দির পরিদর্শন করে বক্তরা এসব কথা বলেন।
এসময় বাংলাদেশ সনাতন পার্টি সাধারণ সম্পাদক সুমন কুমার রায় জানান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার আশ্বাস দিয়েছেন যেকোন মূল্যে লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ সার্বজনীন দূর্গা মন্দির উদ্ধার করা হবে এবং পূজা অর্চনায় কেউ বাধা দিতে পারবে না।
তিনি আরও বলেন, কে আমাদের জায়গা বুঝিয়ে দিবে সেটা দরকার নাই আমাদের জায়গা আমরা বুঝে নিব। এখানে উন্নত মন্দির হবে এই মন্দির প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন। সেই লক্ষে আজকে থেকে যাত্রা শুরু হলো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের বিশেষ সহকারীর মন্দিরে আগমনের মধ্য দিয়ে। ভয় পাওয়ার কিছু নাই অধিকার আদায় করে নিতে হয়, আমরা আমাদের অধিকার আদায় করে নিব।
এছাড়া নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শীপন বিগত সময়ের প্রায় দেড় যুগের নির্যাতনের কথা কেন্দ্রীয় নেতবৃন্দের কাছে দেড় যুগের নির্যাতনের কথা তুলে ধরেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি) কেন্দ্রীয় কমিটির
মানিক সাহা, প্রনবানন্দ মহারাজ, চৈতন্য রামানন্দ পুরী, টনি মল্লিক,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শিপন সরকার শিপন
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু ফেডারেশনের নেতা, সন্তোষ চন্দ্র দাস বাংলাদেশ সনাতন পার্টির কেন্দ্রীয় নেতা কানুলাল কর, প্রানতোষ তালুকদার, প্রসেনজিৎ বকশী, মানিক সাহা, প্রনবানন্দ মহারাজ, চৈতন্য রামানন্দ পুরী,টনি মল্লিক ও রুপম সরকার। এছাড়া নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং থানা কমিটি ও পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফন্টের নেতারা।
আপনার মতামত লিখুন