ঢাকা   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

বন্দর দক্ষিণ লক্ষণখোলায় বাদ আসর থেকে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা

আগামী ১৬ নভেম্বর সোমবার বন্দর দক্ষিণ লক্ষণখোলা ঐতিহাসিক পৌরসভার ফুটবল খেলার মাঠে তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে বাদ আসর থেকে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলটিকে কেন্দ্র করে পুরো এলাকায় মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

​উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছেরে কুরআন, ইসলামি চিন্তাবিদ ও কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য হযরত মাওলানা মুফতি আমির হামজা উপস্থিত থেকে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।

​মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার ও প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন প্রবীণ রাজনীতিবিদ বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মাঈনুদ্দিন আহমদ।

​তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব হাফেজ মাওলানা আব্দুল্লাহ ও মুফতী আতিকুর রহমানের পরিচালনায় মাহফিলে সভাপতিত্ব করবেন সোহাগপুর টেক্সটাইল মিলসের পরিচালক আলহাজ্ব ইসহাক খান সাহেব।

​এছাড়াও মাহফিলে দেশের প্রথিতযশা ও বিশিষ্ট ওলামায়ে কেরামগণ তাশরিফ এনে মূল্যবান বয়ান পেশ করবেন। আয়োজকদের পক্ষ থেকে মাহফিল সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতে কল্যাণ হাসিল করুন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বন্দর দক্ষিণ লক্ষণখোলায় বাদ আসর থেকে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

আগামী ১৬ নভেম্বর সোমবার বন্দর দক্ষিণ লক্ষণখোলা ঐতিহাসিক পৌরসভার ফুটবল খেলার মাঠে তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে বাদ আসর থেকে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলটিকে কেন্দ্র করে পুরো এলাকায় মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

​উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছেরে কুরআন, ইসলামি চিন্তাবিদ ও কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য হযরত মাওলানা মুফতি আমির হামজা উপস্থিত থেকে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।

​মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার ও প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন প্রবীণ রাজনীতিবিদ বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মাঈনুদ্দিন আহমদ।

​তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব হাফেজ মাওলানা আব্দুল্লাহ ও মুফতী আতিকুর রহমানের পরিচালনায় মাহফিলে সভাপতিত্ব করবেন সোহাগপুর টেক্সটাইল মিলসের পরিচালক আলহাজ্ব ইসহাক খান সাহেব।

​এছাড়াও মাহফিলে দেশের প্রথিতযশা ও বিশিষ্ট ওলামায়ে কেরামগণ তাশরিফ এনে মূল্যবান বয়ান পেশ করবেন। আয়োজকদের পক্ষ থেকে মাহফিল সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতে কল্যাণ হাসিল করুন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত