ঢাকা   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

সোনারগাঁয়ে ৫০তম নয়াপুর ঐতিহাসিক ইসলামি মহা-সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা ​

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী ৫০তম নয়াপুর ঐতিহাসিক ইসলামি মহা-সম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১৮ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আট দিনব্যাপী এই মহাসম্মেলন আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

​সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে সম্প্রতি এই সভা অনুষ্ঠিত হয়। এতে মহাসম্মেলনের সুবর্ণজয়ন্তী তথা ৫০তম আসরকে ঘিরে সার্বিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শৃঙ্খলা রক্ষা এবং আগত মুসল্লিদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সভায় বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া, দেওয়ান মো. খোরশেদ, ডা. শফিকুল ইসলাম মোল্লা, হাজী কাউসার হোসেন, আব্দুল হাই সিকদার এবং হাজী সেলিম সরকারসহ আরও অনেকে।

​সভায় বক্তারা জানান, নয়াপুরের এই ঐতিহাসিক ইসলামি মহা-সম্মেলন এ অঞ্চলের ধর্মপ্রাণ মানুষের প্রাণের স্পন্দন। ৫০তম আয়োজনটিকে আরও সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সাফল্যমণ্ডিত করতে প্রশাসন ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় সব ধরনের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করা হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ৫০তম নয়াপুর ঐতিহাসিক ইসলামি মহা-সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা ​

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী ৫০তম নয়াপুর ঐতিহাসিক ইসলামি মহা-সম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১৮ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আট দিনব্যাপী এই মহাসম্মেলন আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

​সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে সম্প্রতি এই সভা অনুষ্ঠিত হয়। এতে মহাসম্মেলনের সুবর্ণজয়ন্তী তথা ৫০তম আসরকে ঘিরে সার্বিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শৃঙ্খলা রক্ষা এবং আগত মুসল্লিদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সভায় বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া, দেওয়ান মো. খোরশেদ, ডা. শফিকুল ইসলাম মোল্লা, হাজী কাউসার হোসেন, আব্দুল হাই সিকদার এবং হাজী সেলিম সরকারসহ আরও অনেকে।

​সভায় বক্তারা জানান, নয়াপুরের এই ঐতিহাসিক ইসলামি মহা-সম্মেলন এ অঞ্চলের ধর্মপ্রাণ মানুষের প্রাণের স্পন্দন। ৫০তম আয়োজনটিকে আরও সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সাফল্যমণ্ডিত করতে প্রশাসন ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় সব ধরনের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করা হবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত