ঢাকা   বুধবার, ২১ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

​মুছাপুরে ১০টি পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ করলেন নার্গিস মাকসুদ

বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে ১০টি দুর্গোৎসব মণ্ডপ পরিদর্শন, শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিশিষ্ট সমাজসেবিকা এবং মাতৃছায়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নার্গিস মাকসুদ। 

২০ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে এই সৌজন্য সাক্ষাৎ করেন।

​পরিদর্শনকালে তিনি প্রতিটি পূজা মণ্ডপে আয়োজকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং এলাকার দুস্থ ও পুণ্যার্থী নারীদের মাঝে বস্ত্র (শাড়ি) উপহার হিসেবে বিতরণ করেন।

​মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ভক্ত ও আয়োজকদের উদ্দেশ্যে নার্গিস মাকসুদ বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকবো। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা চাই সকলে মিলেমিশে যেন আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব পালন করতে পারি।"

​তিনি আরো বলেন, "মাতৃছায়া ফাউন্ডেশন সবসময় সমাজের অবহেলিত ও সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়েছে। যেকোনো ধর্মীয় উৎসবে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সনাতন ধর্মের মূল বাণীই হলো মানব কল্যাণ। আমাদের এই পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আগামীতেও বজায় থাকবে।"

​এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং মাতৃছায়া ফাউন্ডেশনের কর্মকর্তা ও সামাজিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা নার্গিস মাকসুদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

​মুছাপুরে ১০টি পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ করলেন নার্গিস মাকসুদ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে ১০টি দুর্গোৎসব মণ্ডপ পরিদর্শন, শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিশিষ্ট সমাজসেবিকা এবং মাতৃছায়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নার্গিস মাকসুদ। 

২০ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে এই সৌজন্য সাক্ষাৎ করেন।

​পরিদর্শনকালে তিনি প্রতিটি পূজা মণ্ডপে আয়োজকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং এলাকার দুস্থ ও পুণ্যার্থী নারীদের মাঝে বস্ত্র (শাড়ি) উপহার হিসেবে বিতরণ করেন।

​মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ভক্ত ও আয়োজকদের উদ্দেশ্যে নার্গিস মাকসুদ বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকবো। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা চাই সকলে মিলেমিশে যেন আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব পালন করতে পারি।"

​তিনি আরো বলেন, "মাতৃছায়া ফাউন্ডেশন সবসময় সমাজের অবহেলিত ও সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়েছে। যেকোনো ধর্মীয় উৎসবে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সনাতন ধর্মের মূল বাণীই হলো মানব কল্যাণ। আমাদের এই পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আগামীতেও বজায় থাকবে।"

​এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং মাতৃছায়া ফাউন্ডেশনের কর্মকর্তা ও সামাজিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা নার্গিস মাকসুদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত