১৭ অক্টোবরের মাহফিলে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনের সঙ্গে আজ ১৯ নভেম্বর বেলা ১১টায় সংসদ সদস্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন তেজগাঁও ইমাম-খতিব উলামা পরিষদের নেতৃবৃন্দ। পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মোমতাজীর নেতৃত্বে স্থানীয় ইমাম, আলেম-উলামারা এ সাক্ষাতে অংশ নেন।
সাক্ষাৎকালে গত ১৭ অক্টোবর শিল্পাঞ্চলের একটি মাহফিলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নেতৃবৃন্দ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি খতমে নবুওয়াতের সুরক্ষা, ইসলামের মৌলিক আকিদা ও ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব তুলে ধরেন।
এ সময় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনুযায়ী জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎটি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন