ঢাকা   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে না'গঞ্জ মহানগর বিএনপি'র বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন এবং দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বৈরী আবহাওয়ার মধ্যেও বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। ও-ই বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র আহ্বায়ক এড. মোঃ সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নগরীর মিশনপাড়া মোড় হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া চত্বরে দাঁড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘটে।

নারায়ণগঞ্জ ‎‎‎‎মহানগর বিএনপি'র নেতৃবৃন্দ বক্তব্যে বলেন- বৈরী আবহাওয়া সত্ত্বেও নেতা-কর্মীরা রাজপথে অবস্থান নিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচী পালন করেছেন। একই সঙ্গে তারা সন্ত্রাস, নৈরাজ্য ও জনজীবনে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোন অপচেষ্টার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ও-ই বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মুখে মুখে শোনা যায়- "আপা আপা করিস না, তোদের আপা আইবো না" শ্লোগানে শ্লোগানে মুখরিত রাজপথ।

‎‎উক্ত বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে ও-ই সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ রেজা রিপন, সদস্য এড. রফিক আহমেদ, ডাঃ মজিবুর রহমান, মাসুদ রানা, বরকত উল্লাহ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বন্দর উপজেলা বিএনপি'র সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, গোগনগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ধামগড় ইউনিয়ন বিএনপি'র সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মামুন ভূঁইয়া, সদর থানা তাঁতী দলের সভাপতি মোঃ শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব রহমান, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে না'গঞ্জ মহানগর বিএনপি'র বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত