নারায়ণগঞ্জে সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ আলেমদের করণীয় মতবিনিময় সভা
কওমী মাদ্রাসাগুলোর সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ আলেমদের করণীয় এবং বর্তমান প্রেক্ষাপটে সময়োপযোগী উদ্যোগ গ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও চিন্তাশীল তরুণ আলেমদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ, আদর্শনগর এলাকায় অবস্থিত সিরাজুল উলুম মাদ্রাসা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাজীপাড়া মাদ্রাসার মুঈনে মুহতামিম মুফতি মাহমুদুল হাসান কাসেমীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ত্ব মাওলানা রুহুল আমীন সাদী (সাইমুম সাদী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারকাযুদ দাওয়াহ'র সাবেক শিক্ষক ও কেরানীগঞ্জ কলেজের অধ্যক্ষ মাওলানা মোহাব্বত হোসাইন।
সিরাজুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন- দেওভোগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও বিশিষ্ট লেখক মাওলানা আবদুল গাফফার শাহপুরী, বাইতুল হিদায়া মাদ্রাসার মুহতামিম মুফতি আবদুল গণী, মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নারায়ণগঞ্জের পরিচালক মাওলানা নোমান সিদ্দিকী, দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি জুবায়ের আহমদ, নরসিংপুর আহমদিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সায়েম বিন আব্দুল কাদির, পাইনাদী দারুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি আমীমুল ইহসান, দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা এমদাদুল্লাহ, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা আমিনুর রহমান নড়াইলী, গেদ্দারবাজার ইসলাহুল বানাত মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকির হোসাইন, শান্তিনগর মারকাযুত তাকওয়া মাদ্রাসার পরিচালক মুফতী হুমায়ুন কবীর, মাওলানা আহসানুল্লাহ উজানবী, মাসদাইর আফজাল রাজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু মুসা, চানমারি তালিমুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা শামীম আহমদ, নায়েবে মুহতামিম মাওলানা আবদুল আওয়াল, ওয়াবদারপুর মারকাযুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম আল-আমীন আনসারী, মাদ্রাসাতুল ইলহামের পরিচালক মাওলানা মহিউদ্দিন আহমদ, আলীরটেক আলম শামসুন্নাহার মাদ্রাসার মুহতামিম মাওলানা কাউসার হোসাইন, মাওলানা বেলাল হুসাইন, চরকাশীপুর বাহরুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা এমদাদুল হক, সিরাজুল উলুম মাদ্রাসার নাযিমে তা'লীমাত মুফতী মুঈনুল ইসলাম, আদর্শনগর মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুস্তাফিজুর রহমান, মাসদাইর মিফতাহুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা জাফর আহমদ, সিরাজুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা শরীফ মাহমুদ, মুফতি তৌফিক বিন হারিছ, মাওলানা আবু রায়হান, প্রমুখ।
মতবিনিময় সভায় কওমী মাদ্রাসার বর্তমান বাস্তবতা, সমকালীন চ্যালেঞ্জ, তরুণ আলেমদের দায়িত্ব ও কর্তব্য এবং দ্বীনি শিক্ষার মানোন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও চিন্তাশীল তরুণ আলেমদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন