ঢাকা   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

মহানগর জামায়াতের প্রচার সম্পাদক আব্দুল মোমিন সড়ক দুর্ঘটনায় আহত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর প্রচার সম্পাদক এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন।

​গতকাল (সোমবার, ২৬ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকায় একটি মাহফিল শেষে বাসায় ফেরার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার পায়ের পাতার হাড় ভেঙে গেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং আশঙ্কার কোনো কারণ নেই।

​দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে দেখতে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন এবং মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সোলাইমান হোসাইন মুন্না। এ সময় নেতৃবৃন্দ তার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মহানগর জামায়াতের প্রচার সম্পাদক আব্দুল মোমিন সড়ক দুর্ঘটনায় আহত

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর প্রচার সম্পাদক এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন।

​গতকাল (সোমবার, ২৬ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকায় একটি মাহফিল শেষে বাসায় ফেরার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার পায়ের পাতার হাড় ভেঙে গেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং আশঙ্কার কোনো কারণ নেই।

​দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে দেখতে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন এবং মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সোলাইমান হোসাইন মুন্না। এ সময় নেতৃবৃন্দ তার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত