ঢাকা   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

“কাবিং করবো, দেশ গড়বো”এ স্লোগানে বন্দর উপজেলা স্কাউটসের ৫ম কাব ক্যাম্পুরী-২০২৬ উদ্বোধন

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় বাংলাদেশ স্কাউটসের ৫ম বন্দর উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বন্দর উপজেলার সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

      বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন, পশ্চিম বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুমা বেগম।

চার দিনব্যাপী এ কাব ক্যাম্পুরী ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান, বন্দর উপজেলা স্কাউটসের সহ-সভাপতি জিয়াউল হাসান জিসু, সম্পাদক বদরুল আলম, কার্যনির্বাহী সদস্য ও ক্রীড়া শিক্ষক পংকজ কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আহমেদ এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন মিয়াসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কাব ক্যাম্পুরীর মূল প্রতিপাদ্য “কাবিং করবো, দেশ গড়বো”। এ আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম, পারস্পরিক সহযোগিতা ও সেবার মনোভাব গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

“কাবিং করবো, দেশ গড়বো”এ স্লোগানে বন্দর উপজেলা স্কাউটসের ৫ম কাব ক্যাম্পুরী-২০২৬ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় বাংলাদেশ স্কাউটসের ৫ম বন্দর উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বন্দর উপজেলার সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

      বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন, পশ্চিম বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুমা বেগম।

চার দিনব্যাপী এ কাব ক্যাম্পুরী ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান, বন্দর উপজেলা স্কাউটসের সহ-সভাপতি জিয়াউল হাসান জিসু, সম্পাদক বদরুল আলম, কার্যনির্বাহী সদস্য ও ক্রীড়া শিক্ষক পংকজ কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আহমেদ এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন মিয়াসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কাব ক্যাম্পুরীর মূল প্রতিপাদ্য “কাবিং করবো, দেশ গড়বো”। এ আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম, পারস্পরিক সহযোগিতা ও সেবার মনোভাব গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত