ঢাকা   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জেরে অতর্কিত হামলা ও মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জ সদর উপজেলার বন্দর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে অতর্কিত হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বন্দর থানার সোনারাক্কা এলাকার সোনা বিবি রোড (ওয়ার্ড নং-২১) নিবাসী মৌসুমী আক্তার (৩৮) বাদী হয়ে এই অভিযোগ করেন।

​অভিযোগে অভিযুক্ত হিসেবে ১। ইমন (২৭), পিতা- মোহা. তারা মিয়া এবং ২। নার্গিস বেগম (৪৬), স্বামী- মোহা. তারা মিয়া, উভয় সাং-সোনারাক্কা, সোনা বিবি রোড, ওয়ার্ড নং-২১, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জের নাম উল্লেখ করা হয়েছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিবাদীদের সাথে বাদীর পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১২/১১/২০২৬ ইং তারিখ সকাল ৯:৩০ ঘটিকার সময় বিবাদীরা বাদীর ছোটভাই ইমনকে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে বাদী ও তার স্বামীকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করেন। এর ধারাবাহিকতায় গত ১৩/১১/২০২৬ ইং তারিখ বিকাল ৩:৩০ ঘটিকার সময় বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও তাদের ওপর অতর্কিত হামলা চালান। এসময় বাদী ও তার স্বামীকে মারধরের পাশাপাশি বাদীর পরিধেয় জামাকাপড় টানাটানি করে শ্লীলতাহানি ঘটানো হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে ও তার স্বামীকে দ্রুত চিকিৎসার জন্য বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​ঘটনার পর আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

​এ বিষয়ে ভুক্তভোগী বাদী মৌসুমী আক্তার বিবাদীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানার অফিসার ইনচার্জের (ওসি) নিকট জোর দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জেরে অতর্কিত হামলা ও মারধরের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার বন্দর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে অতর্কিত হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বন্দর থানার সোনারাক্কা এলাকার সোনা বিবি রোড (ওয়ার্ড নং-২১) নিবাসী মৌসুমী আক্তার (৩৮) বাদী হয়ে এই অভিযোগ করেন।

​অভিযোগে অভিযুক্ত হিসেবে ১। ইমন (২৭), পিতা- মোহা. তারা মিয়া এবং ২। নার্গিস বেগম (৪৬), স্বামী- মোহা. তারা মিয়া, উভয় সাং-সোনারাক্কা, সোনা বিবি রোড, ওয়ার্ড নং-২১, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জের নাম উল্লেখ করা হয়েছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিবাদীদের সাথে বাদীর পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১২/১১/২০২৬ ইং তারিখ সকাল ৯:৩০ ঘটিকার সময় বিবাদীরা বাদীর ছোটভাই ইমনকে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে বাদী ও তার স্বামীকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করেন। এর ধারাবাহিকতায় গত ১৩/১১/২০২৬ ইং তারিখ বিকাল ৩:৩০ ঘটিকার সময় বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও তাদের ওপর অতর্কিত হামলা চালান। এসময় বাদী ও তার স্বামীকে মারধরের পাশাপাশি বাদীর পরিধেয় জামাকাপড় টানাটানি করে শ্লীলতাহানি ঘটানো হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে ও তার স্বামীকে দ্রুত চিকিৎসার জন্য বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​ঘটনার পর আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

​এ বিষয়ে ভুক্তভোগী বাদী মৌসুমী আক্তার বিবাদীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানার অফিসার ইনচার্জের (ওসি) নিকট জোর দাবি জানিয়েছেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত