ঢাকা   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

ঐক্যবদ্ধভাবে কাজ করে সকল বাতিল শক্তির মোকাবেলা করতে হবে-আবদুল জব্বার

আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) বন্দর দক্ষিণ লক্ষণখোলা ঐতিহাসিক পৌরসভা ফুটবল খেলার মাঠে তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। 

বাদ আসর থেকে শুরু হতে যাওয়া এই মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকায় মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

​এদিকে, ১৫ নভেম্বর বাদ এশা নারায়ণগঞ্জ শহরের আননূর মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, "মুসল্লিদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার এই শান্তিপূর্ণ তাফসীরুল কুরআন মাহফিলে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সকল বাতিল শক্তির মোকাবেলা করতে হবে।"

​সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে মাহফিল সফল করার জন্য স্থানীয় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন এবং ইসলামের সুমহান বাণী প্রচার ও প্রসারে এ ধরনের মাহফিলের গুরুত্ব তুলে ধরেন।

​মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন​নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, ​নারায়ণগঞ্জ জেলা আমীর মাসুদুর রহমান গিয়াস, ​জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, ​সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, ​এইচ এম নাসির উদ্দিনসহ আরও শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলে দেশের প্রখ্যাত ও দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তাফসীর পেশ করবেন। শান্তিপূর্ণ ও সফলভাবে মাহফিল সম্পন্ন করতে এলাকাবাসী ও যুব সমাজের সার্বিক অংশগ্রহণ কামনা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঐক্যবদ্ধভাবে কাজ করে সকল বাতিল শক্তির মোকাবেলা করতে হবে-আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) বন্দর দক্ষিণ লক্ষণখোলা ঐতিহাসিক পৌরসভা ফুটবল খেলার মাঠে তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। 

বাদ আসর থেকে শুরু হতে যাওয়া এই মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকায় মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

​এদিকে, ১৫ নভেম্বর বাদ এশা নারায়ণগঞ্জ শহরের আননূর মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, "মুসল্লিদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার এই শান্তিপূর্ণ তাফসীরুল কুরআন মাহফিলে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সকল বাতিল শক্তির মোকাবেলা করতে হবে।"

​সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে মাহফিল সফল করার জন্য স্থানীয় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন এবং ইসলামের সুমহান বাণী প্রচার ও প্রসারে এ ধরনের মাহফিলের গুরুত্ব তুলে ধরেন।

​মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন​নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, ​নারায়ণগঞ্জ জেলা আমীর মাসুদুর রহমান গিয়াস, ​জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, ​সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, ​এইচ এম নাসির উদ্দিনসহ আরও শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলে দেশের প্রখ্যাত ও দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তাফসীর পেশ করবেন। শান্তিপূর্ণ ও সফলভাবে মাহফিল সম্পন্ন করতে এলাকাবাসী ও যুব সমাজের সার্বিক অংশগ্রহণ কামনা করা হয়েছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত