ঢাকা   রোববার, ১৫ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

​৪ ডিসেম্বরের সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জে শ্রমিক জাগরণ তৈরি হবে: মুজিবুর রহমান মিয়াজী

আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার দ্বি-বার্ষিক সম্মেলন সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছেন সংগঠনের জেলা তদারককারী মাওলানা মুজিবুর রহমান মিয়াজী। তিনি বলেন, “ইনশাআল্লাহ, আসন্ন এই সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের মেহনতি শ্রমিকদের মাঝে এক নতুন জাগরণ সৃষ্টি হবে।”

​শনিবার (১৪ নভেম্বর) জেলার সাইনবোর্ডস্থ কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক ‘দায়িত্বশীল সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে। জেলা সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আব্দুল মজিদ সিকদার।

​প্রস্তুতিমূলক এই সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আব্দুর রহমান, আজিজুদ্দিন বাবুল, হুমায়ুন কবির, ফজলুল হক মানিক, রুহুল আমিন, নুরুল আমিন, আব্দুল কুদ্দুস এবং আহমদুল্লাহ প্রমুখ। সভায় নেতৃবৃন্দ আগামী ৪ ডিসেম্বরের দ্বি-বার্ষিক সম্মেলনকে সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত করতে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

​৪ ডিসেম্বরের সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জে শ্রমিক জাগরণ তৈরি হবে: মুজিবুর রহমান মিয়াজী

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার দ্বি-বার্ষিক সম্মেলন সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছেন সংগঠনের জেলা তদারককারী মাওলানা মুজিবুর রহমান মিয়াজী। তিনি বলেন, “ইনশাআল্লাহ, আসন্ন এই সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের মেহনতি শ্রমিকদের মাঝে এক নতুন জাগরণ সৃষ্টি হবে।”

​শনিবার (১৪ নভেম্বর) জেলার সাইনবোর্ডস্থ কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক ‘দায়িত্বশীল সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে। জেলা সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আব্দুল মজিদ সিকদার।

​প্রস্তুতিমূলক এই সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আব্দুর রহমান, আজিজুদ্দিন বাবুল, হুমায়ুন কবির, ফজলুল হক মানিক, রুহুল আমিন, নুরুল আমিন, আব্দুল কুদ্দুস এবং আহমদুল্লাহ প্রমুখ। সভায় নেতৃবৃন্দ আগামী ৪ ডিসেম্বরের দ্বি-বার্ষিক সম্মেলনকে সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত করতে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত