ঢাকা   রোববার, ১৫ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

টেকনাফে মাদক নির্মূলের ঘোষণা ছাত্রদলের, নবগঠিত কমিটির আনন্দ মিছিলে হাজারো নেতাকর্মীর ঢল

আজিজুর রহমান
আজিজুর রহমান
| ফটো কার্ড

টেকনাফে মাদক নির্মূলের ঘোষণা ছাত্রদলের, নবগঠিত কমিটির আনন্দ মিছিলে হাজারো নেতাকর্মীর ঢল

দেশের সর্বদক্ষিণের সীমান্তবর্তী উপজেলা টেকনাফকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। নবগঠিত টেকনাফ উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল ও সমাবেশ থেকে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা। এ সময় মাদক, মানবপাচার, অপহরণসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। নবগঠিত উপজেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরের জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা ছাত্রদলের আওতাধীন ১২টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম বলেন, টেকনাফ থেকে মাদক নির্মূল করাই তাদের অন্যতম অঙ্গীকার। গত ১৭ বছর ধরে এই সীমান্তবর্তী জনপদে মাদকের যে কলঙ্কের দাগ লেগেছে, তা মুছে ফেলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। পাশাপাশি মানবপাচার, অপহরণসহ সব ধরনের অপরাধে জড়িতদের প্রতিহত করে একটি সুন্দর সমাজ বিনির্মাণে ছাত্রদল কাজ করবে।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান বলেন, টেকনাফে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হবে না। রাজপথে থেকে ছাত্রদল সব ধরনের বিশৃঙ্খলা মোকাবিলা করবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারা সর্বদা সজাগ থাকবে।

প্রায় আট বছর পর নতুন কমিটি অনুমোদন পাওয়ায় আয়োজিত এ সমাবেশ থেকে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান এবং সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ারসহ সংশ্লিষ্ট নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এ সময় বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ১৭ সদস্যবিশিষ্ট টেকনাফ উপজেলা ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেয় কক্সবাজার জেলা ছাত্রদল। নতুন কমিটি অনুমোদনের পর সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে মাদক নির্মূলের ঘোষণা ছাত্রদলের, নবগঠিত কমিটির আনন্দ মিছিলে হাজারো নেতাকর্মীর ঢল

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত