ঢাকা   রোববার, ১৫ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী বাছাই সভা ​

​আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী প্রস্তাবনার লক্ষ্যে সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা।

​দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে ১৪ নভেম্বর বাদ মাগরিব শহরের ১ নং রেল গেইট কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।

​ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলামের সভাপতিত্বে সভায় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

​সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মহানগর সহ-সভাপতি নূর হোসেন, শফিকুল ইসলাম ও হাফেজ আমিন উদ্দিন, মহানগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি হাজী আমান উল্লাহ এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ সাইফুল ইসলাম। এ ছাড়া নগর সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নারায়ণগঞ্জের নাগরিক সমস্যা ও জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জনকল্যাণমুখী নগর গঠনের লক্ষ্যে তাদের সাংগঠনিক প্রস্তুতি ও প্রার্থী বাছাইয়ের কার্যক্রম চলছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী বাছাই সভা ​

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

​আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী প্রস্তাবনার লক্ষ্যে সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা।

​দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে ১৪ নভেম্বর বাদ মাগরিব শহরের ১ নং রেল গেইট কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।

​ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলামের সভাপতিত্বে সভায় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

​সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মহানগর সহ-সভাপতি নূর হোসেন, শফিকুল ইসলাম ও হাফেজ আমিন উদ্দিন, মহানগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি হাজী আমান উল্লাহ এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ সাইফুল ইসলাম। এ ছাড়া নগর সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নারায়ণগঞ্জের নাগরিক সমস্যা ও জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জনকল্যাণমুখী নগর গঠনের লক্ষ্যে তাদের সাংগঠনিক প্রস্তুতি ও প্রার্থী বাছাইয়ের কার্যক্রম চলছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত