ঢাকা   রোববার, ২৫ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

না'গঞ্জে বাগে সিরিকোট'র উদ্যোগে আল্লামা নঈমী ও মহসীন'র স্মরণ সভা ও দোয়া

দুনিয়ায় এখন ধর্ম নিয়ে নানামুখী বিরাট ফেৎনা তৎপর রয়েছে। কখনও এক ধর্মের লোকদের অন্য ধর্মের লোকদের উপর আক্রমন, কখনও নিজ ধর্মের লোকদের দ্বারা ঈমানদারেরা আক্রমণের শিকার হয়। ও-ই আক্রমণগুলো কখনও অস্ত্রের, কখনও সামাজিক, কখনও ঈমান বিধ্বংসী হয়ে থাকে। এ-সব আক্রমন থেকে আগে ভাগে বাঁচার জন্য আল্লাহ্ পাক রাব্বুল আলামিন, রাসুল পাক (সাঃ), পাকপাঞ্জতন, সাহাবায়ে কেরাম এবং এ ধারাবাহিকতায় ওলী-আউলিয়াগনের দামান শক্ত করে ধরে রাখতে হবে।

চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহলে সূন্নাত আলা হযরত শাহ আহমদ রেজা খান ফাজেলে বেরেলভী (রহঃ) এর দিকনির্দেশনা হলো সে-ই দামান। শাহান শাহ এ সিরিকোট আল্লামা হাফেজ সৈয়্যদ আহমদ শাহ (রহঃ) সে-ই দামান বহন করে, বাংলাদেশ তথা পুরো দুনিয়ায় প্রচার করেছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নগরীর পুরাতন জিমখানা এলাকার কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাগে সিরিকোট'র উদ্যোগে চট্রগ্রাম জামেয়া আহমদিয়া সূন্নীয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদিস মুফতী ওবায়দুল হক নঈমী (রহঃ) ও আনজুৃমান এ রহমানিয়া আহমদিয়া সূন্নীয়া ট্রাস্টে এর প্রয়াত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসীন (রহঃ) এর স্মরণ সভা ও দোয়া মাহফিলে পাকিস্তানের সিনেটর ও পাখতুনখোয়া প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী, সিরিকোট দরবার শরীফের পীর আল্লামা সৈয়্যদ সাবির শাহ (মা. জি. আ.) কথাগুলো বলেন। তিনি পাকিস্তানের দরবার শরীফ হতে বাংলাদেশের নারায়ণগঞ্জের ও-ই স্মরণ সভা ও দোয়া মাহফিলে সংযুক্ত হয়ে বক্তব্য এবং মোনাজাত পরিচালনা করেন।

বাগে সিরিকোট এর আহ্বায়ক আলহাজ্ব হাফেজ মুহাম্মদ শফিকুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. আবুল কালাম'র রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব আবুল কাউসার আশা।

গাউসিয়া কমিটির সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার ও-ই অনুষ্ঠানটি উদ্বোধন করেন। পরে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- নঈমী (রহঃ) এর শাহজাদা মুফতী মুহাম্মদ হামেদ রেজা ও মহসীন (রহঃ) এর শাহজাদা মুহাম্মদ গোলাম মহিউদ্দিন সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কেন্দ্রীয় আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সূন্নীয়া ট্রাস্ট এর মুখপাত্র আলহাজ্ব এড. মোসাহেবউদ্দীন বখতিয়ার, আনজুমান এডুকেশন বোর্ডের মেম্বার উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম ফজলুল হক, জামেয়া আহমদিয়া সূন্নীয়া কামিল মাদ্রাসার মুদাররিস মাওলানা নঈমুল হক নঈমী।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সূন্নীয়া ট্রাস্ট এর জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল, নারায়ণগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আহ্বায়ক মুফতী আলী আকবর, কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোখলেসুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মোবারক হোসেন, সোনারগাঁও তাহেরিয়া সূন্নীয়া কমপ্লেক্স এর সভাপতি আলহাজ্ব নিজামউদ্দীন প্রধান।

উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীট ফেয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আতিয়ার রহমান, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট ব্যারিস্টার হাসিবুল হাসান প্রমূখ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

না'গঞ্জে বাগে সিরিকোট'র উদ্যোগে আল্লামা নঈমী ও মহসীন'র স্মরণ সভা ও দোয়া

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত