সোনারগাঁ নুনেরটেকে লালপুরীর ৫৩তম তরিকত সম্মেলন শুরু আজ
চার তরিকার মহান মোর্শেদ সোনারগাঁ পরগনার হাদী মুবাল্লীগে ইসলাম শাহ সূফী হযরত মাওলানা নূরুল ইসলাম লালপুরী (রাঃ) ৫৩তম ওফাত দিবস উপলক্ষে সপ্তাহ ব্যাপী তরিকত মহা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ থেকে লালপুরী দরবার শরীফে। ১১অগ্রহায়ণ বৃহস্পতিবার থেকে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানে আয়োজন করা হয়।
লালপুরী দরবার শরীফের গদীনশীন পীর হযরত মাওলানা খাজা মুঈনুদ্দীন চীশতীর সভাপতিত্বে মাওলানা সাকিব লালপুরীর উপস্থাপনায় কোরআন হাদিসের আলোকে বক্তব্য রাখবেন মুফতী আব্দুল কাদির মামুন, পীরজাদা ফজল মোহাম্মদ ওয়েজ কারনী, হানজালা শাহ, বাহলুল শাহসহ দেশ বরেন্য আলেমগণ। দোয়া মোনাজাত পরিচালনা করবেন পীরজাদা নাঈম মোহাম্মদ জাকারিয়া শাহ।
দিবসের প্রথম দিন কোরআন খতম, ওয়াজ মাহফিল, তরিকতের বয়ান এবং সামা গানের অনুষ্ঠান হয়ে থাকে। পরে ভক্ত আশেকানের মাঝে তবারক বিতরন করা হয়। এ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে লালপুরী শাহের ভক্ত আশেকানসহ তরিকাপন্থী লোকজনের সমাগম ঘটে ব্যাপক।
এ অনুষ্ঠান উপলক্ষে নুনেরটেক এলাকায় সাজ সাজ রব দেখা যায়। বিভিন্ন আত্মীয় স্বজনরা আসে বেড়াতে, আশপাশ এলাকায় দোকানীরা বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে বসে।
অনুষ্ঠানের সমাপনী দিবসে মিলাদ মাহফিল ও দেশ জাতির কল্যান কামনা করে দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করা হয়।
জন্ম ও বংশ পরিচয় :এই লালপুর গ্রামেই ১৩০৬ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন মাওলানা লালপুরী শাহ জন্মগ্রহণ করেন।পিতা মুন্সী মো: ইদ্রিস আলী ফরাজী মাতা উম্মে আলফা হুসাইনী বিবি।পিতামহ মৌলভী জাহাঁ বকশ ফরাজী লালপুর গ্রামের আধ্যাত্মিক মুরুব্বী ও পীর ছিলেন।এই পরিবারের সকলেই পূর্ববাংলার স্বাধীকার সংগ্রামী হাজী শরীয়তুল্লাহর ফরায়েজী আন্দোলনে সম্পৃক্ত হলে তারা ফরাজী নামে প্রসিদ্ধি লাভ করে।
ধর্মীয় প্রকাশনা ও দাওয়াতী জীবন:যে সময় বাংলার আলেম সমাজ উর্দু, ফারসীকে তাদের জ্ঞান চর্চার মাধ্যম হিসেবে নিয়েছিলেন ঐ সময় মাওলানা লালপুরী শাহ সহজ সরল বাংলায় জ্ঞান চর্চা ওয়াজ নসিহত এবং লেখালেখি।তার প্রকাশিত পুস্তক পুস্তিকার মধ্যে উল্লেখযোগ্য -
১.মোমেনের সম্বল,প্রকাশকাল ১৯৫০ ইং
২.নয়া জমানার দাওয়াত,প্রকাশকাল -৫২ইং
৩.তবলীগ শিক্ষা,প্রকাশ কাল ১৯৫৫ ইং
৪.ইসলাম প্রচার শিক্ষা,প্রকাশকাল ১৯৬৬ ইং
৫.বুনিয়াদে ইসলাম, প্রকাশকাল ১৯৬৮ ইং
৬.কলেমা তৈয়ব,প্রকাশকাল ১৯৬৯ ইং
৭.রমজানের ফজিলত,প্রকাশকাল ১৯৭০ ইং
৮.কবরের পথে প্রকাশকাল ১৯৭২ ইং
এমন দাওয়াতী সফরকালে মাধবদী বড় মসজিদের মিনার সংলগ্ন বিদ্যুৎ খুঁটিতে তরিতাহত হয়ে সোনারগাঁওয়ের প্রত্যন্ত চরাঞ্চল নূনেরটেকের অস্থায়ী আস্তানায় চল্লিশ দিন অসুস্থ থেকে ১৩৮০ বঙ্গাব্দের ১১ অগ্রহায়ণ ১ জিলক্বদ ১৩৮৩ হিজরী,২৭ নভেম্বর ১৯৭৩ রোজ মঙ্গলবার বাদ আসর মাওলায়ে হাকিকীর ডাকে সাড়া দিয়ে পরপারে যাত্রা করেন। এবং তার অসিয়ত মোতাবেক তিন দিন পর বৃহস্পতিবার নুনেরটেকে তার পিনিশের পাশের জমিতে তাকে দাফন করা হয়।এই জমিগুলো ভক্তরা তার পরিবারের নামে সাফ কবলা দলীল করে দেয়।
সেই থেকে তার বেছাল দিবস উপলক্ষে ১১ অগ্রহায়ণ ২৬ নভেম্বর নুনেরটেকে ভক্তদের নিয়ে "তরিকত সম্মেলন" অনুষ্ঠিত হয়।সাধারণ মানুষের কাছে তা লালপুরীর মেলা বা উরস নামে পরিচিত।
আপনার মতামত লিখুন