কদম রসুল সেতু বাস্তবায়নে কোনো বাধা বা তালবাহানা মানা হবে না: মাওলানা আবদুল জব্বার
বন্দর নারায়ণগঞ্জের স্বপ্ন পূরনের প্রানের দাবি কদম রসুল সেতু নিয়ে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার কদম রসুল সেতু দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন এবং এ প্রক্রিয়ায় কোনো ধরনের বাধা বা তালবাহানা মেনে না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এক বক্তব্যে তিনি বলেন, কদম রসুল সেতু বাস্তবায়নের স্বপ্ন নারায়ণগঞ্জের গণমানুষের দীর্ঘদিনের। সদর এবং বন্দরের লাখো লাখো মানুষের নিয়মিত যাতায়াত সহজ করার জন্য এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাওলানা আবদুল জব্বার বলেন, দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সেতুটির কার্যক্রম শুরু হয়েছে; কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো—সদরের এমপি এবং তাঁর ছেলেসহ সেতুটি বাস্তবায়নের ক্ষেত্রে একটি মাজারের বরাদ দিয়ে কার্যক্রম বন্ধ রাখার জন্য বলা হচ্ছে বলে তিনি দেখেছেন।
জামায়াতের এই নেতা মনে করেন, কোনো বিষয়ের অজুহাতে এই সেতু বাস্তবায়নে যেন বাধা হয়ে না দাঁড়ায়। সে লক্ষ্যে অনতিবিলম্বে সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ইঞ্জিনিয়ার এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে প্রয়োজনীয় আলাপ-আলোচনা করার আহ্বান জানান তিনি।
দ্রুত সময়ের মধ্যে কদম রসুল সেতুর বাস্তবায়ন দেখতে চান উল্লেখ করে মাওলানা আবদুল জব্বার বলেন, এ বিষয়ে কোনো ধরনের গড়িমসি, তালবাহানা বা বাধা তাঁরা মেনে নেবেন না।
আপনার মতামত লিখুন