পটুয়াখালীর রাঙ্গাবালীতে বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আবু তাহেরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ
পটুয়াখালীর জেলার রাঙ্গাবালী উপজেলায় কোরালিয়া স্পিডবোট ঘাটের অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি আবু তাহেরের ওপর বর্বরোচিত হামলা ও তাঁকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন মহল এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জানা যায়, সম্প্রতি কোরালিয়া স্পিডবোটের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক আবু তাহেরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাঁকে মারধর করে গুরুতর আহত করে এবং পরবর্তীতে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে প্রাণনাশের হুমকি দেয়।
সাংবাদিকরা বলেন, সত্য উন্মোচন করতে গিয়ে সংবাদকর্মীদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। অনতিবিলম্বে এই সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
আপনার মতামত লিখুন