নারায়ণগঞ্জ বন্দরে জামায়াতের অফিসে দুষ্কৃতিকারীদের আগুন
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া বাজারে অবস্থিত ০৯ নং ওয়ার্ড জামায়াতের অফিসে গতকাল ১২ নভেম্বর বৃহস্পতিবার রাতের আধারে দুষ্কৃতিকারীদের আগুন।
এবিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান জানান ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি বিগত সতেরো বছর রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে নিজেদেরকে ফ্যাসিস্ট ও সন্ত্রাসী কার্যক্রমের কারণে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
ফ্যাসিস্ট রাণী হাসিনা পালিয়ে গেলেও তার যে সকল অনুসারী রেখে গিয়েছে সেই সব সন্ত্রাসীরা নতুন করে আবার জালাও পোড়াও শুরু করেছে।
রাতের আধারে চোরাগোপ্তা হামলা করে ফ্যাসিস্ট গোষ্ঠী কখনো জনগণের বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে আর আধিপত্যবাদের অভায়রণ্যে পরিণত করতে পারবে না।
ফ্যাসিস্টদের প্রতি বর্তমান ক্ষমতাসীন মহলের আনুকুল্য এবং প্রশাসনের নিরবতার কারণে তারা এ দুঃসাহস দেখাচ্ছে।
অনতিবিলম্ব এই সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য আমি প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।
আপনার মতামত লিখুন