দুমকিতে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পটুয়াখালী জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় দুমকি থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ ১২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ ভোর ৪:৪৫ ঘটিকায় দুমকীনধীন লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্ট ডিউটি ও বিশেষ মাদক উদ্ধার অভিযান চলাকালে এসআই (নিঃ) আব্দুর রহিম মোল্লার নেতৃত্বে পুলিশ দল সন্দেহভাজন একটি নোহা মাইক্রোবাসে তল্লাশি চালায়। এ সময় গাড়িটি থেকে ৪ (চার) কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়।
অভিযানে আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন:
১. মো. মিজানুর রহমান হাওলাদার (৪৬), সাং- কাউয়ার চর, দিনারের পোল, থানা- বন্দর, জেলা- বরিশাল।
২. মো. রুবেল শিকদার (৩২), সাং- আয়রন, ইউপি- কাউখালী সদর, থানা- কাউখালী, জেলা- পিরোজপুর।
গ্রেফতারকৃত উভয় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
আপনার মতামত লিখুন