ঢাকা   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

ফতুল্লায় ‘গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা GINA ২০২৬’-এর নতুন নির্দেশনা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় হাঁপানি বা অ্যাজমা চিকিৎসার সর্বশেষ আন্তর্জাতিক নির্দেশনা নিয়ে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা ডক্টরস সোসাইটি (FDS)-এর উদ্যোগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টায় সাইনবোর্ড এলাকার গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টে এ সেমিনারের আয়োজন করা হয়।

​সেমিনারের মূল আলোচ্য বিষয় ছিল ‘গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা (GINA) ২০২৬-এর নতুন নির্দেশনা ও সংযোজনসমূহ’। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. আবদুন নূর সায়েম (এমবিবিএস, বিসিএস, এমডি-পালমোনোলজি)। তিনি তাঁর উপস্থাপনায় অ্যাজমা রোগ নির্ণয় ও আধুনিক চিকিৎসাপদ্ধতিতে আন্তর্জাতিক নির্দেশনার সর্বশেষ পরিবর্তন ও নতুন দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

​ফতুল্লা ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এম. এ. সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আরশাদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন।

​সেমিনারে প্রধান বক্তা ও সংগঠনের উপদেষ্টা ডা. আলী আশরাফ খান চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরে বলেন, "একটি সংগঠন সুসংগঠিত থাকলে বৃহত্তর যেকোনো কাজকেও সহজ করা যায়। চিকিৎসা একটি মহান পেশা; মানুষের সেবা ও কল্যাণে কাজ করার মাধ্যমেই স্রষ্টার নৈকট্য লাভ করা সম্ভব।"

​সকলের আন্তরিক অংশগ্রহণে আয়োজিত এই বৈজ্ঞানিক সেমিনারটির সার্বিক সহযোগিতায় ছিল দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ফতুল্লায় ‘গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা GINA ২০২৬’-এর নতুন নির্দেশনা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় হাঁপানি বা অ্যাজমা চিকিৎসার সর্বশেষ আন্তর্জাতিক নির্দেশনা নিয়ে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা ডক্টরস সোসাইটি (FDS)-এর উদ্যোগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টায় সাইনবোর্ড এলাকার গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টে এ সেমিনারের আয়োজন করা হয়।

​সেমিনারের মূল আলোচ্য বিষয় ছিল ‘গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা (GINA) ২০২৬-এর নতুন নির্দেশনা ও সংযোজনসমূহ’। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. আবদুন নূর সায়েম (এমবিবিএস, বিসিএস, এমডি-পালমোনোলজি)। তিনি তাঁর উপস্থাপনায় অ্যাজমা রোগ নির্ণয় ও আধুনিক চিকিৎসাপদ্ধতিতে আন্তর্জাতিক নির্দেশনার সর্বশেষ পরিবর্তন ও নতুন দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

​ফতুল্লা ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এম. এ. সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আরশাদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন।

​সেমিনারে প্রধান বক্তা ও সংগঠনের উপদেষ্টা ডা. আলী আশরাফ খান চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরে বলেন, "একটি সংগঠন সুসংগঠিত থাকলে বৃহত্তর যেকোনো কাজকেও সহজ করা যায়। চিকিৎসা একটি মহান পেশা; মানুষের সেবা ও কল্যাণে কাজ করার মাধ্যমেই স্রষ্টার নৈকট্য লাভ করা সম্ভব।"

​সকলের আন্তরিক অংশগ্রহণে আয়োজিত এই বৈজ্ঞানিক সেমিনারটির সার্বিক সহযোগিতায় ছিল দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত