ঢাকা   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

জাতীয় ক্রীড়া পরিষদে শুরু হলো কোচেস ট্রেনিং অ্যান্ড রিফ্রেশার কোর্স-২০২৬

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী ‘কোচেস ট্রেনিং অ্যান্ড রিফ্রেশার কোর্স-২০২৬’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস শাকুর চৌধুরী। তিনি অংশগ্রহণকারী কোচদের উদ্দেশে বক্তব্য দেন এবং প্রশিক্ষণ কার্যক্রমে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবির খান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বিভিন্ন ক্লাবের প্রায় ২০০ জন কোচ অংশগ্রহণ করছেন।

আগামী ১৪ নভেম্বর (শনিবার) বিকাল ৪টায় সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

জাতীয় ক্রীড়া পরিষদে শুরু হলো কোচেস ট্রেনিং অ্যান্ড রিফ্রেশার কোর্স-২০২৬

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী ‘কোচেস ট্রেনিং অ্যান্ড রিফ্রেশার কোর্স-২০২৬’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস শাকুর চৌধুরী। তিনি অংশগ্রহণকারী কোচদের উদ্দেশে বক্তব্য দেন এবং প্রশিক্ষণ কার্যক্রমে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবির খান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বিভিন্ন ক্লাবের প্রায় ২০০ জন কোচ অংশগ্রহণ করছেন।

আগামী ১৪ নভেম্বর (শনিবার) বিকাল ৪টায় সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত