ঢাকা   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাস চালক রনি হত্যা: ঘটনাস্থলে এসে ঘাতকের স্বীকারোক্তি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. রনি (৪১) নামের এক মাইক্রোবাস চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

​রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে নাসিক ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তেরা মার্কেট জুয়েল রোড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রনি পাইনাদি মধ্যপাড়া ফজলুল হক মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলী হোসেনের ছেলে। অন্যদিকে, অভিযুক্ত হত্যাকারী আল আমীন একই এলাকার আব্দুল আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে হত্যাকারী আল আমীন ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের বাড়ির সামনে অবস্থান করছিলেন। পরে নিহত গাড়িচালক রনি ওই পথ দিয়ে যাওয়ার সময় তার ওপর হঠাৎ আক্রমণ করেন। একপর্যায়ে ঘাতক তার সঙ্গে থাকা ছুরি দিয়ে রনিকে একাধিক উপুর্যুপুরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, রনিকে হত্যা করে চলে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পর হত্যাকারী নিজেই আবার ঘটনাস্থলে ফিরে আসেন। সেখানে জনতার উপস্থিতিতে তিনি নিজেই স্বীকার করেন যে, তিনিই রনিকে হত্যা করেছেন। এরপর স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে গণপিটুনি দিয়ে আটকে রাখে এবং পরে পুলিশে সোপর্দ করে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গত কয়েক দিন ধরেই নিহত ব্যক্তির সঙ্গে হত্যাকারীর বিরোধ ও দ্বন্দ্ব চলছিল।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক জানান, রাস্তায় চলার পথে ভিকটিম কোনো এক নারীর সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। যার প্রতিবাদ করায় ভিকটিম তাকে মারধর করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়েই আল আমীন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। প্রাথমিকভাবে তার আচরণ দেখে মানসিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাস চালক রনি হত্যা: ঘটনাস্থলে এসে ঘাতকের স্বীকারোক্তি

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. রনি (৪১) নামের এক মাইক্রোবাস চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

​রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে নাসিক ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তেরা মার্কেট জুয়েল রোড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রনি পাইনাদি মধ্যপাড়া ফজলুল হক মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলী হোসেনের ছেলে। অন্যদিকে, অভিযুক্ত হত্যাকারী আল আমীন একই এলাকার আব্দুল আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে হত্যাকারী আল আমীন ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের বাড়ির সামনে অবস্থান করছিলেন। পরে নিহত গাড়িচালক রনি ওই পথ দিয়ে যাওয়ার সময় তার ওপর হঠাৎ আক্রমণ করেন। একপর্যায়ে ঘাতক তার সঙ্গে থাকা ছুরি দিয়ে রনিকে একাধিক উপুর্যুপুরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, রনিকে হত্যা করে চলে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পর হত্যাকারী নিজেই আবার ঘটনাস্থলে ফিরে আসেন। সেখানে জনতার উপস্থিতিতে তিনি নিজেই স্বীকার করেন যে, তিনিই রনিকে হত্যা করেছেন। এরপর স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে গণপিটুনি দিয়ে আটকে রাখে এবং পরে পুলিশে সোপর্দ করে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গত কয়েক দিন ধরেই নিহত ব্যক্তির সঙ্গে হত্যাকারীর বিরোধ ও দ্বন্দ্ব চলছিল।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক জানান, রাস্তায় চলার পথে ভিকটিম কোনো এক নারীর সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। যার প্রতিবাদ করায় ভিকটিম তাকে মারধর করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়েই আল আমীন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। প্রাথমিকভাবে তার আচরণ দেখে মানসিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত