শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন, নিরাপত্তা নিশ্চিতকরণ ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ
নারায়ণগঞ্জ, ১৯ অক্টোবর: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
রোববার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত এ পরিদর্শন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এবং পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ সময় পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উৎসব উদ্যাপনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন