ঢাকা   বুধবার, ২১ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

শ্রমিক পরিবারের সন্তানদের বিনামূল্যে সুন্নতে খতনা করাল শ্রমিক কল্যাণ ফেডারেশন

গার্মেন্টসসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষের সন্তানদের বিনামূল্যে সুন্নতে খতনা করিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বুধবার ২১ অক্টোবর ঢাকার সাভারের কুরঁগাও হাউজিং সোসাইটিতে আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের খতনার পাশাপাশি উপহারসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা প্রধান উপদেষ্টা মাওলানা দেলোয়ার হোসাইন, স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক এস এম শাহজাহান, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু ও অঞ্চল সহকারী পরিচালক কাজী আবুল বাসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুনুর রশিদ। এ সময় শ্রমিক নেতা আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিকদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবায় দায়িত্ববোধ থেকেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। শ্রমিকদের পাশাপাশি তাঁদের সন্তানদের কল্যাণেও কাজ করতে চায় ফেডারেশন। শ্রমঘন এলাকাগুলোতে এ ধরনের সেবামূলক কার্যক্রম পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে।

সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের সংবর্ধনা ও উপহার প্রদান প্রসঙ্গে তিনি বলেন, দেশের উন্নয়নে সব শ্রেণি-পেশার শ্রমিকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের সন্তানরা যাতে উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেও ফেডারেশন কাজ করছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে কার্যকর নেতৃত্বের অভাব রয়েছে। ফলে শ্রমিকেরা অনেক ক্ষেত্রে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। প্রতিটি শ্রমিকের বিপদ-আপদ ও সুযোগ-সুবিধার খোঁজ রাখতে হবে। শ্রমিকদের সংগঠনের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করে তাঁদের সামাজিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

শ্রমিক পরিবারের সন্তানদের বিনামূল্যে সুন্নতে খতনা করাল শ্রমিক কল্যাণ ফেডারেশন

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

গার্মেন্টসসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষের সন্তানদের বিনামূল্যে সুন্নতে খতনা করিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বুধবার ২১ অক্টোবর ঢাকার সাভারের কুরঁগাও হাউজিং সোসাইটিতে আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের খতনার পাশাপাশি উপহারসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা প্রধান উপদেষ্টা মাওলানা দেলোয়ার হোসাইন, স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক এস এম শাহজাহান, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু ও অঞ্চল সহকারী পরিচালক কাজী আবুল বাসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুনুর রশিদ। এ সময় শ্রমিক নেতা আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিকদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবায় দায়িত্ববোধ থেকেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। শ্রমিকদের পাশাপাশি তাঁদের সন্তানদের কল্যাণেও কাজ করতে চায় ফেডারেশন। শ্রমঘন এলাকাগুলোতে এ ধরনের সেবামূলক কার্যক্রম পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে।

সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের সংবর্ধনা ও উপহার প্রদান প্রসঙ্গে তিনি বলেন, দেশের উন্নয়নে সব শ্রেণি-পেশার শ্রমিকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের সন্তানরা যাতে উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেও ফেডারেশন কাজ করছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে কার্যকর নেতৃত্বের অভাব রয়েছে। ফলে শ্রমিকেরা অনেক ক্ষেত্রে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। প্রতিটি শ্রমিকের বিপদ-আপদ ও সুযোগ-সুবিধার খোঁজ রাখতে হবে। শ্রমিকদের সংগঠনের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করে তাঁদের সামাজিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত