ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

বগা সেতু নির্মাণ হলে দক্ষিণবঙ্গের সঙ্গে সারাদেশের সেতুবন্ধনে ভূমিকা রাখবে- ড. শফিকুল ইসলাম মাসুদ

বগা সেতু নির্মিত হলে দক্ষিণবঙ্গের সঙ্গে সারাদেশের সেতুবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাউফল ও দুমকী উপজেলার মধ্যবর্তী নদীতে প্রস্তাবিত বগা সেতু নির্মিত হলে শুধু দুই উপজেলার যোগাযোগব্যবস্থার উন্নয়নই নয়, বরং দক্ষিণবঙ্গের সঙ্গে সারাদেশের নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বগা সেতুর নির্মাণকাজ শুরুর প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনকালে তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে লোহালিয়া নদীর দুই পাড়ের মানুষের যে দুর্ভোগ, প্রস্তাবিত বগা সেতু নির্মিত হলে তার অবসান ঘটবে।

তিনি বলেন, বিশেষ করে জরুরি রোগী পরিবহন, অ্যাম্বুলেন্স চলাচল, মরদেহ বহন এবং পদ্মা সেতু হয়ে রাজধানী থেকে দক্ষিণাঞ্চলে যাতায়াতের ক্ষেত্রে যে অনিশ্চয়তা ও ভোগান্তি রয়েছে, তা অনেকাংশে দূর হবে। শীত মৌসুমে নাব্যতা সংকটের কারণে লঞ্চ ও ফেরি চলাচলে যে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়, সেতুটি নির্মিত হলে তারও অবসান ঘটবে।

এ সময় বগা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. শহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ রেদওয়ান উল্লাহ, যুব বিভাগের সভাপতি মাহমুদুল হাসান, বগা, মদনপুরা ও আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী যথাক্রমে মো. মুজাহিদুল ইসলাম, বাবু ও মো. কবির হোসেন, বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা মো. সেলিমুর রহমানসহ বাউফল ও দুমকী উপজেলার জামায়াত এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

সেতু নির্মাণের অগ্রগতি প্রসঙ্গে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, অন্তর্বর্তী সরকারের সেতু উপদেষ্টা ড. ফয়জুল করিমের সঙ্গে আমরা তিনবার সাক্ষাৎ করেছি। তিনি বিষয়টি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিয়েছেন। বর্তমান সরকারও সেই উদ্যোগ অনুমোদন দিয়ে বাস্তবায়নের কার্যক্রম শুরুর উদ্যোগ গ্রহণ করেছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান।

নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে চীন সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় চীন সরকার ও দেশটির জনগণের প্রতিও দক্ষিণবঙ্গের মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

এ সময় তিনি বলেন, নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের আনুষ্ঠানিক প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। এ সেতু বাস্তবায়নে যাঁরা নিজ নিজ অবস্থান থেকে কাজ করেছেন, পরামর্শ দিয়েছেন এবং সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এ কাজের কৃতিত্ব কোনো ব্যক্তি বা দলের একার বলে দাবি করতে চাই না। আল্লাহর অশেষ রহমতের পর এ অর্জনের প্রকৃত কৃতিত্ব বাউফলবাসীর। চীনের বিশেষজ্ঞ প্রতিনিধিদল ও কারিগরি প্রতিনিধিরা সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে কাজ অনেক দূর এগিয়ে নিয়েছেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও সার্বক্ষণিকভাবে কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। তাঁদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তিনি সেতুটির নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি আশা প্রকাশ করেন, চলতি বছরের ডিসেম্বরের শেষ দিকে অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে প্রধানমন্ত্রী বগা সেতুর নির্মাণকাজের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করবেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বগা সেতু নির্মাণ হলে দক্ষিণবঙ্গের সঙ্গে সারাদেশের সেতুবন্ধনে ভূমিকা রাখবে- ড. শফিকুল ইসলাম মাসুদ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত