নারায়ণগঞ্জে পুলিশ নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, উত্তীর্ণ ১৭৬
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলায় তিন দিনব্যাপী মাঠ পর্যায়ের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে অংশ নেওয়া ৪৩২ জন প্রার্থীর মধ্যে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় (পিইটি) ১৭৬ জন উত্তীর্ণ হয়েছেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর থেকে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাঠে এ নিয়োগের প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হয় এবং আজ শনিবার (২১ নভেম্বর) তা শেষ হয়।
তিন দিনের এই কার্যক্রমে নিয়োগ বোর্ডের সভাপতি ও নারায়ণগঞ্জের পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে প্রার্থীদের শারীরিক উচ্চতা, বুকের মাপ, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং দৌড়, পুশ-আপ, লং জাম্পসহ বিভিন্ন শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
মাঠ পর্যায়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১৭৬ জন প্রার্থী পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনীত করা হবে।
আপনার মতামত লিখুন