বন্দরে তারেক রহমানের জন্মদিনে কাউছারে উদ্যোগে দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বাদ এশা বন্দরের ঐতিহ্যবাহী কদম রসুল দরবার শরীফ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাওসার আশা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবুল কাওসার আশা তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করেন। তিনি বলেন, “তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ আজ উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। তার জন্মদিনে আমরা মহান আল্লাহর দরবারে তার সুস্বাস্থ্য ও দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করছি।”
দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, বন্দর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিলাদ শেষে তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনার পাশাপাশি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন