ঢাকা   শনিবার, ২১ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভুরিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ

ভুরিয়া ইউনিয়ন বিএনপি

আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়ন বিএনপি। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ভুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ নিজাম মাষ্টার।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের শৌলা বাজার এলাকায় অবস্থিত ভুরিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশে দলীয় নেতাকর্মী এবং স্থানীয়রা সমবেত হন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং এলাকায় শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার আহ্বান জানান।

কর্মসূচিতে নেতৃত্বদানকারী ভুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ নিজাম মাষ্টার বলেন, যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবেন।

এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভুরিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়ন বিএনপি। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ভুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ নিজাম মাষ্টার।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের শৌলা বাজার এলাকায় অবস্থিত ভুরিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশে দলীয় নেতাকর্মী এবং স্থানীয়রা সমবেত হন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং এলাকায় শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার আহ্বান জানান।

কর্মসূচিতে নেতৃত্বদানকারী ভুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ নিজাম মাষ্টার বলেন, যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবেন।

এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত