বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী সদর উপজেলার উদ্যোগে এক ‘কর্মী শিক্ষা শিবির’ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জুন (বৃহস্পতিবার) সকাল ৮:৩০ মিনিটে পটুয়াখালী জেলা কার্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয়।শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পটুয়াখালী জেলা শাখার আমীর অ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান।পটুয়াখালী সদর উপজেলার আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা হয়।