বন্দর শাখা কৃষি ব্যাংকের আয়োজনে দিঘলদীত ‘নবান্ন উৎসব’ ও নতুন ঋণ বিতরণ
বাংলাদেশ কৃষি ব্যাংক বন্দর শাখার আয়োজনে উৎসবমুখর পরিবেশে ‘নবান্ন উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বন্দর উপজেলার ৬৪নং দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক বন্দর শাখার ব্যবস্থাপক রাকেশ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, মুখ্য আঞ্চলিক কার্যালয় নারায়ণগঞ্জের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক জনাব কাজী মোহাম্মদ নজরে মঈন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব কাজী মোহাম্মদ নজরে মঈন কৃষি খাতের উন্নয়নে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভিন্ন সেবামূলক সুযোগ-সুবিধা তুলে ধরেন। এ সময় তিনি পুরুষদের পাশাপাশি নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী হয়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের সহজ শর্তে ও যথাযথ ব্যাংকিং সহায়তা গ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উৎসবমুখর পরিবেশে গ্রাহকদের থেকে বিপুল পরিমান পুরাতন ঋণ আদায় এবং প্রকাশ্যে নতুন ঋণ বিতরণ করা হয়। সেই সাথে ঋণ নবায়ণ কার্যক্রম পরিচালিত হয়। গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল ও কৃষকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকেরা।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন