ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জে উদ্যোক্তা তৈরিতে শিল্প বিপ্লবের আহ্বান আইবিডব্লিউএফের

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

নারায়ণগঞ্জে উদ্যোক্তা তৈরিতে শিল্প বিপ্লবের আহ্বান আইবিডব্লিউএফের

‘শিল্পের বিকাশ এবং আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক গোলাম সারোয়ার সাইদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহানগর সেক্রেটারি মোহাম্মদ নিজাম উদ্দীন।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম। ‘টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ প্রতিপাদ্য তুলে ধরে তিনি উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

শহিদুল ইসলাম বলেন, “আমি আজ কিছু পলিসির কথা বলবো। আপনারা চিন্তা করবেন এবং সিদ্ধান্ত নেবেন।” তিনি জানান, উদ্যোক্তা তৈরিতে তারা ৫১ দিনের কর্মসূচি হাতে নিয়েছেন। আইবিডব্লিউএফকে রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে একটি স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি সৎভাবে ব্যবসা, হালাল উপার্জন এবং উপার্জনের পাশাপাশি দান-সদকার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, দেশকে উন্নত করতে হলে শিল্প বিপ্লব ঘটাতে হবে এবং আরও বেশি উদ্যোক্তা তৈরি করতে হবে। ব্যবসায়ীদের সততা ও নৈতিকতার সঙ্গে ব্যবসা করার আহ্বান জানিয়ে তিনি কোরআন-হাদিসের আলোকে ব্যবসার বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় তিনি প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আইবিডব্লিউএফের লাইফ মেম্বার করেন।

সভাপতির বক্তব্যে গোলাম সারোয়ার সাইদ বলেন, আগামী দিনে বড় বড় গার্মেন্টস কারখানার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) শিল্পও টিকে থাকবে। শিল্প ও ব্যবসার বিকাশে উদ্যোক্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আইবিডব্লিউএফ নারায়ণগঞ্জ মহানগরের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, নারায়ণগঞ্জে ব্যবসাকে কীভাবে ঝুঁকিমুক্ত করা যায়, সে বিষয়ে সংগঠনটি বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছে। ব্যবসায়ীদের পারস্পরিক বোঝাপড়া ও আস্থার ভিত্তিতে ব্যবসা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা হালাল রুজির আশায় এখানে এসেছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ব্যবসায়ীরা নিরাপত্তা না পেলে ব্যবসা থেকে পিছিয়ে যেতে পারেন।

আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আনোয়ারুল আজিম বলেন, একজন সৎ ব্যবসায়ী দুনিয়া ও আখিরাতে সফল। ব্যবসায়ীদের পরিকল্পনা নিয়ে কাজ করার পাশাপাশি পণ্যের গুণগত মান বজায় রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ আটা-ময়দা সমিতির সভাপতি মো. সোহাগ বলেন, ব্যবসায়ীদের জন্য এটি একটি ভালো প্ল্যাটফর্ম, যেখানে তারা নিজেদের কথা বলার সুযোগ পাচ্ছেন। দীর্ঘদিনের পরিশ্রমের মাধ্যমে ব্যবসায়ীরা বর্তমান অবস্থানে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, হালালভাবে ব্যবসা করলে এবং কাউকে না ঠকালে সফলতা আসবে ইনশাআল্লাহ।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, রাজনৈতিক কারণে ব্যবসায়ীদের অনেক সময় ঐক্যবদ্ধভাবে দেখা যায় না। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকলে সফলতা অর্জন সম্ভব। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

ঢাকা দক্ষিণ জোনের সভাপতি মোহাম্মদ জামাল হোসাইন বলেন, সততার সঙ্গে ব্যবসা করলে একজন ব্যবসায়ী দুনিয়া ও আখিরাতে সফল হতে পারেন। ব্যবসায়ীদের প্রতারণা থেকে বিরত থেকে নৈতিকতার সঙ্গে ব্যবসা করার আহ্বান জানান তিনি।

এছাড়াও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবু জাফর, প্রেসক্লাবের সহ- সভাপতি ও এন টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, আইবিডব্লিউএফের উপদেষ্টা মাহাবুব আলম, ডেভেলপারস অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম পাভেল, আমজাদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে অর্থসহ কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ইকবাল হোসেন। সভায় সফল উদ্যোক্তা হিসেবে মো. সোহাগসহ তিনজনকে পুরস্কৃত করা হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে উদ্যোক্তা তৈরিতে শিল্প বিপ্লবের আহ্বান আইবিডব্লিউএফের

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত