ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

​“বিগত সরকার দেশের পাটশিল্প ও ব্যবসা-বাণিজ্যকে ধ্বংস করে দিয়েছে”: কবির মাওলা

ব্যবসায়ীরাই রাজস্ব ও কর দেওয়ার মাধ্যমে দেশের অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করেন উল্লেখ করে বিশিষ্ট ব্যবসায়ী কবির মাওলা বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের ভুল নীতি ও জাতীয়করণের কারণে দেশের ঐতিহ্যবাহী পাটশিল্পসহ সার্বিক ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে।

​২২ অক্টোবর সকালে সাইনবোর্ড এলাকায় এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, “ব্যবসায়ীরা ট্যাক্স ও রাজস্ব দিয়ে রাষ্ট্র পরিচালনায় সহায়তা করে। অথচ আমাদের দেশের প্রধান কাঁচামাল ও সম্ভাবনাময় পাটশিল্প আজ দেশ থেকে বিলীন হয়ে গেছে। যেখানে পূর্বে পাট ও পাটজাত পণ্যের সুবিশাল শিল্প গড়ে উঠেছিল, আজ সেখানে কোনো ভালো জুট ইন্ডাস্ট্রি অবশিষ্ট নেই।”

​তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশীয় কাঁচামাল পাট আজ ভারত, পাকিস্তান, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে যাচ্ছে, অথচ আমরা নিজেরা সেই কাঁচামাল ব্যবহার করে শিল্প তৈরি করতে পারছি না। বিগত সরকার পাট, টেক্সটাইল ও আয়রন ইন্ডাস্ট্রিগুলোকে জাতীয়করণ ও সঠিক ব্যবস্থাপনার অভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এর ফলে দেশের অর্থনীতি বহু বছর পিছিয়ে পড়েছে।

​অন্যান্য দেশের উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো দেশগুলো স্বাধীনতার পর স্বল্প সময়ে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। অথচ আমাদের দেশে কেবল বড় বড় মেগা প্রকল্প যেমন পদ্মা সেতু বা মেট্রোরেলের মতো কিছু ভিজ্যুয়াল স্যাম্পল দেখিয়ে দেশকে উন্নত বলে প্রচার করা হয়েছে, যেখানে মূল অর্থনৈতিক ভিত্তি ও শিল্পব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে।

​তিনি দেশের হারিয়ে যাওয়া পাটশিল্প পুনরায় উদ্ধার এবং ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরি করার জন্য জোর দাবি জানান।  

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

​“বিগত সরকার দেশের পাটশিল্প ও ব্যবসা-বাণিজ্যকে ধ্বংস করে দিয়েছে”: কবির মাওলা

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

ব্যবসায়ীরাই রাজস্ব ও কর দেওয়ার মাধ্যমে দেশের অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করেন উল্লেখ করে বিশিষ্ট ব্যবসায়ী কবির মাওলা বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের ভুল নীতি ও জাতীয়করণের কারণে দেশের ঐতিহ্যবাহী পাটশিল্পসহ সার্বিক ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে।

​২২ অক্টোবর সকালে সাইনবোর্ড এলাকায় এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, “ব্যবসায়ীরা ট্যাক্স ও রাজস্ব দিয়ে রাষ্ট্র পরিচালনায় সহায়তা করে। অথচ আমাদের দেশের প্রধান কাঁচামাল ও সম্ভাবনাময় পাটশিল্প আজ দেশ থেকে বিলীন হয়ে গেছে। যেখানে পূর্বে পাট ও পাটজাত পণ্যের সুবিশাল শিল্প গড়ে উঠেছিল, আজ সেখানে কোনো ভালো জুট ইন্ডাস্ট্রি অবশিষ্ট নেই।”

​তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশীয় কাঁচামাল পাট আজ ভারত, পাকিস্তান, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে যাচ্ছে, অথচ আমরা নিজেরা সেই কাঁচামাল ব্যবহার করে শিল্প তৈরি করতে পারছি না। বিগত সরকার পাট, টেক্সটাইল ও আয়রন ইন্ডাস্ট্রিগুলোকে জাতীয়করণ ও সঠিক ব্যবস্থাপনার অভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এর ফলে দেশের অর্থনীতি বহু বছর পিছিয়ে পড়েছে।

​অন্যান্য দেশের উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো দেশগুলো স্বাধীনতার পর স্বল্প সময়ে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। অথচ আমাদের দেশে কেবল বড় বড় মেগা প্রকল্প যেমন পদ্মা সেতু বা মেট্রোরেলের মতো কিছু ভিজ্যুয়াল স্যাম্পল দেখিয়ে দেশকে উন্নত বলে প্রচার করা হয়েছে, যেখানে মূল অর্থনৈতিক ভিত্তি ও শিল্পব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে।

​তিনি দেশের হারিয়ে যাওয়া পাটশিল্প পুনরায় উদ্ধার এবং ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরি করার জন্য জোর দাবি জানান।  

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত