ঢাকা   শনিবার, ২১ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন বলেছেন, স্বনির্ভর ও মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সরকারের জনমুখী অনেক নীতিমালা এই ফাউন্ডেশনের গত কয়েক দশকের কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নারী ও যুব ক্ষমতায়নে প্রতিষ্ঠানটির বহুমাত্রিক কার্যক্রম রয়েছে। করোনা মহামারির সময়ে ফাউন্ডেশনটি খুদে বিজ্ঞানীদের নিয়ে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করেছিল। সেই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে সরকার গঠনের পর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের ২৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফাউন্ডেশনের বর্তমান আয়োজন থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকেও আরও বৃহৎ পরিসরে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে মাহ্দী আমিন এ কথা বলেন। সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠান হয়।

তরুণ জনশক্তি ও শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল চিন্তাধারাকে আগামীর বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন। তিনি বলেন, দেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা তরুণ জনশক্তিকে ধারণ করেই নির্বাচিত সরকার নীতিমালা প্রণয়ন করছে।

এ সময় মাহ্‌দী আমিন ভবিষ্যতের বিজ্ঞানীদের খুঁজে নেওয়ার এই উদ্যোগের জন্য প্রতিষ্ঠানটিকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি স্বতন্ত্র ও ভিন্নমাত্রিক প্রতিষ্ঠান, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন। ফ্যাসিবাদের দীর্ঘ রক্তক্ষয়ী সময়ে সকল রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিষ্ঠানটি মানুষের কল্যাণে কাজ করে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

আয়োজনে উপস্থিত বিজ্ঞানী, শিক্ষক ও শিক্ষার্থীদের দেশের সবচেয়ে বড় গৌরব হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং বহুজাতিক কোম্পানিতে বাংলাদেশিরা আজ তাঁদের মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতার স্বাক্ষর রাখছেন; সরকার দেশের ভেতরেও এই মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে চায়।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অপার সম্ভাবনার কথা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা, পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার মাধ্যমে তাদের পাশে থাকা হবে। এ সময় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁরা যেন সম্ভাবনাময় প্রকল্পগুলোর পাশে দাঁড়ান ও প্রয়োজনীয় সহায়তা দেন, যাতে এখান থেকেই আগামী দিনের বিশ্বমানের বিজ্ঞানী উঠে আসতে পারেন।

প্রদর্শিত বিজ্ঞান প্রকল্পগুলোর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে মাহ্দী আমিন বলেন, এসব প্রকল্প থেকেই ভবিষ্যতে পেটেন্ট তৈরি হবে, উদ্ভাবনী ধারণাগুলো বাণিজ্যিক রূপ পাবে এবং বাস্তব জীবনের সমস্যার সমাধান বেরিয়ে আসবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও মেশিন লার্নিংয়ের যুগে প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে নতুন কর্মসংস্থানের অবারিত সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তরে সংস্কার কাজ চলছে। এর দুটি মূল লক্ষ্য রয়েছে- একদিকে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও সামাজিক শিক্ষায় সমৃদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা, অন্যদিকে এমন কর্মদক্ষতা তৈরি করা যাতে তারা দেশ ও বিশ্ববাজারে নেতৃত্ব দিতে পারে কিংবা সফল উদ্যোক্তা হতে পারে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার অপচেষ্টা ও গণতন্ত্র সুরক্ষার বিষয়ে কথা বলেন মাহ্দী আমিন। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে, গণতন্ত্র সুরক্ষার স্বার্থে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে সবাই এক ও অভিন্ন। জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য সবাই মিলে সুনিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতা রক্ষায় শিক্ষার্থী ও শিক্ষকদের শক্তিশালী ভূমিকা জুলাই গণঅভ্যুত্থানে প্রমাণিত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পথনির্দেশনায় স্বনির্ভর ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে মাহ্দী আমিন বলেন, যেখানে প্রতিটি নাগরিকের সম্মান, মর্যাদা, অধিকার ও স্বাধীনতা শতভাগ সুরক্ষিত থাকবে।

চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করে তিনি বলেন, এই চট্টগ্রাম সমগ্র বাংলাদেশের জন্য গভীর আবেগের জায়গা। কারণ, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথযাত্রা এই চট্টগ্রাম থেকেই শুরু হয়েছিল এবং এখানেই তিনি শাহাদাত বরণ করেছিলেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে মাহ্‌দী আমিন বলেন, তিনি পুরো বাংলাদেশকে বদলে দিয়েছিলেন। বাংলাদেশের অর্থনীতির দুটি প্রধান স্তম্ভ—তৈরি পোশাক শিল্প ও বিদেশে জনশক্তি রপ্তানির সূচনা হয়েছিল তাঁর হাত ধরে। এ ছাড়া বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি, নারী ও যুব উন্নয়নে পৃথক মন্ত্রণালয় গঠন, কোস্টগার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠা ছিল তাঁর দূরদর্শী উদ্যোগ। নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে সার্ক প্রতিষ্ঠা ও জাতিসংঘসহ বৈশ্বিক প্ল্যাটফর্মে তিনি বাংলাদেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গিয়েছিলেন এবং ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর মাধ্যমে পাহাড় ও সমতলের সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। শহীদ জিয়ার সেই আদর্শেই আজ জিয়াউর রহমান ফাউন্ডেশন অনুরণিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিজ্ঞান মেলা -২০২৬ এর আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী উমাশাহ্ উমায়ুন মনি চৌধুরী, সদস্য সচিব ডা. এস এম সারোয়ার আলম প্রমুখ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত: মাহ্‌দী আমিন

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত