বন্দরে ইকরা ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের সবক প্রদান অনুষ্ঠিত
দুনিয়া ও আখিরাতে সফল এবং আদর্শ মানুষ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জের বন্দরে ইকরা ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মো. আব্দুল কাইউমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম।
অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সবক প্রদান এবং বিশেষ দোয়া পরিচালনা করেন জহরপুর আল-ফাতাহ দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি আনোয়ার উল্লাহ (দা.বা.)।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাউছার আশা, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন এবং মুসাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সহ-সভাপতি কামাল হোসেন, বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান, মুসাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন, বিএনপি নেতা আনোয়ার প্রধান, মুসাপুর ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল এবং ইউপি সদস্য পদপ্রার্থী পাখি মিয়া।
এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে অংশ নেন। শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন