বিভা হাসানের কাছে বিকিয়ে দিলেন সামসুন্নাহার ও মিতা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভীর অন্যতম সহচর ছিলেন বিভা হাসান। বিভা হাসান কাউন্সিলর থাকাকালীন সময়ে ছাড়াও বাকি সময়গুলোতেও মেয়র আইভীর পাশে থেকেছেন সার্বক্ষনিক। এমনকি আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বিভা হাসান।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ভোল পাল্টে বিএনপিতে পা বাড়িয়েছেন বিভা হাসান। বিএনপি পরিবারের পুত্রবধূ হলেও আওয়ামীলীগ সরকার আমলে বিএনপির কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেননি বিভা হাসান। কিন্তু সম্প্রতি বিএনপির মহিলা দলের নেত্রীদের সঙ্গে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছেন আওয়ামীলীগ নেত্রীর সহচর বিভা হাসান।
স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মহিলা দলের রাজনীতিতে ত্যাগী ও সক্রিয় নেত্রীদের মধ্যে অন্যতম জেলা মহিলা দলের সাবেক সভাপতি বেগম নুরুন্নাহার ও নগর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদা খাতুন মিতা। রাজপথের এই দুই নেত্রীকে বিশেষ সুবিধায় ম্যানেজ করে বিভা হাসান মহিলা দলের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। আর এই সুযোগ করে দিলেন নূরুন্নাহার ও মিতা।
অনেকেই বলছেন, মহিলা দলের নুরুন্নাহার ও মিতা এখন মেয়র আইভীর সহচর বিভা হাসানের কাছে বিকিয়ে গেছেন। যে কারনে শুধু তাই নয়, মহিলা দলের কিংবা বিএনপির কর্মসূচিতে তারা বিভা হাসানের পেছনে থেকে বিভা হাসানের নেতৃত্বে কর্মসূচিতে যোগদান করছেন! যা চরম দৃষ্টিকটু। রাজপথের নেত্রীরা এখন বিভা হাসানের কর্মী বনে গেছেন। এর পেছনের কারন হিসেবে অনেকেই মনে করছেন বিভা হাসানের অঢেল টাকার কাছে বিক্রি হয়ে গেছেন রাজপথের নেত্রীরা।
আপনার মতামত লিখুন