ঢাকা   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বাংলার শিরোনাম

বাংলাদেশ-সুইস চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার উদ্যোগ

| ফটো কার্ড

বাংলাদেশ-সুইস চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার উদ্যোগ
এসবিএস, জিএসবিএইচ নির্বাহী কমিটির সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

শনিবার (২১ মার্চ) জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহানের সঙ্গে বৈঠক করেছে সুইস বাংলাদেশ সোসাইটি (এসবিএস)।

এসবিএস ও এর সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল সুইস বিজনেস হোমের (জিএসবিএইচ) নির্বাহী কমিটির সঙ্গে রাষ্ট্রদূতের ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনায় এসবিএস তার ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরে; যার মধ্যে রয়েছে বাংলাদেশ-সুইস চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার উদ্যোগ। এর লক্ষ্য ব্যবসায়িক সম্পর্ক জোরদার করা এবং দুদেশের মধ্যে এসএমই ক্ষেত্রে বিশেষ দৃষ্টি নিবদ্ধ করে নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণ।

সভায় সুইস বাংলাদেশ সোসাইটির সভাপতি আনিস খান এবং সহ-সভাপতি ক্রিস্টোফ স্প্রাংসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

বাংলাদেশ-সুইস চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার উদ্যোগ

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

শনিবার (২১ মার্চ) জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহানের সঙ্গে বৈঠক করেছে সুইস বাংলাদেশ সোসাইটি (এসবিএস)।

এসবিএস ও এর সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল সুইস বিজনেস হোমের (জিএসবিএইচ) নির্বাহী কমিটির সঙ্গে রাষ্ট্রদূতের ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনায় এসবিএস তার ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরে; যার মধ্যে রয়েছে বাংলাদেশ-সুইস চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার উদ্যোগ। এর লক্ষ্য ব্যবসায়িক সম্পর্ক জোরদার করা এবং দুদেশের মধ্যে এসএমই ক্ষেত্রে বিশেষ দৃষ্টি নিবদ্ধ করে নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণ।

সভায় সুইস বাংলাদেশ সোসাইটির সভাপতি আনিস খান এবং সহ-সভাপতি ক্রিস্টোফ স্প্রাংসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান________ নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত