ঢাকা   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বাংলার শিরোনাম

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে গার্ড অব অনার

ইকরামুল ইসলাম
ইকরামুল ইসলাম
| ফটো কার্ড

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে গার্ড অব অনার
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ-এর সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টায় উপজেলার কাশীপুর গ্রামে অবস্থিত তার সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ।

এর আগে সকাল ৮টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শ্রদ্ধা জানান তার সন্তান এস এম গোলাম মোস্তফা কামাল, মেয়ে হাসিনা খাতুনসহ পরিবারের সদস্যরাও।

অনুষ্ঠান শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করে শহিদ হন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। পরবর্তীতে তাকে শার্শা উপজেলার কাশীপুর গ্রামে সমাহিত করা হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে গার্ড অব অনার

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ-এর সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টায় উপজেলার কাশীপুর গ্রামে অবস্থিত তার সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ।

এর আগে সকাল ৮টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শ্রদ্ধা জানান তার সন্তান এস এম গোলাম মোস্তফা কামাল, মেয়ে হাসিনা খাতুনসহ পরিবারের সদস্যরাও।

অনুষ্ঠান শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করে শহিদ হন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। পরবর্তীতে তাকে শার্শা উপজেলার কাশীপুর গ্রামে সমাহিত করা হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান________ নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত