পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলার আমীর অধ্যাপক শাহ আলম, মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে খোলা চিঠি পাঠিয়েছেন।চিঠিটি হুবুহু তুলে ধরা হলো,
আসসালামু আলাইকুম। এ খোলা চিঠি যখন আপনার নজরে কিংবা আপনার কোনো এজেন্সির নজরে আসবে - আশা করি তখন আল্লাহর ইচ্ছায় আপনি সুস্থ থাকবেন।
আপনি এ দেশ ও জনপদের অভিভাবক। দলীয় পরিচয় আপনার আছে। দলের প্রতিনিধি হয়েই আপনি নির্বাচিত হয়েছেন।
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবার পর জনগনের সেবক ও অভিভাবক হিসেবে পরিচয়ই মুখ্য। জনগন সম্মান ও মর্যাদার পাত্র। সন্তান তুল্য। পরম শ্রদ্ধা, মমতা, ভালবাসা ও পরিচর্যায় জড়িয়ে রাখা কাম্য।
১৭ বছর। সীমাহীন নিপিড়ন, নির্যাতন, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা,গ্রেপ্তার, দূর্ণীতি, অর্থপাচার,চেতনা বানিজ্য, দখল বানিজ্য জনগণের সামনে আজ জীবন্ত ভিডিও। মতাবস্থায় আপনি দায়িত্ব নিয়েছেন।রাষ্ট্র ঋণভারে জর্জরিত। আপনার নির্বাচনী ইশতেহার ও জনকল্যাণমুখী অর্থনৈতিক কার্যক্রম আপনার সামনে।বিদ্যমান পরিস্থিতিতে আমার কাছে কিছু টাকার সন্ধান আছে। আপনি যদি কর্মীবান্ধব না হয়ে জনবান্ধব হয়ে টাকা আদায়ে দৃঢ় হন - তবে সেটি হবে এক সাহসী পদক্ষেপ। রাষ্ট্র বেচেঁ যাবে।
আপনার কেবিনেট ও নির্বাচিত সংসদ সদস্যদের কাছে বিভিন্ন ব্যাংকের খেলাপি ঋণ বাবদ রাষ্ট্রের পাওনা বাবদ অনাদায়ী টাকাল ১০ হাজার কোটি টাকার চেয়েও বেশি।
প্রোক্ত টাকা জরুরী ভিত্তিতে আদায় করুন।জাতীয় সমস্যা সমাধান করুন।
একজন সাধারণ নাগরিক হিসেবে আমার এ বিনীত আর্তি সংবলিত প্রস্তাব আপনার নজরে এলে এবং দয়া করে ব্যবস্থা নিলে বাধিত হবো।ভবিষ্যতে আর কেউ ঋণ খেলাপী হবার দু:সাহস করবেনা।
বিনীত
অধ্যাপক শাহ আলম।

রোববার, ২৯ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন