ঢাকা   সোমবার, ৩০ মার্চ ২০২৬
ঢাকা   সোমবার, ৩০ মার্চ ২০২৬
বাংলার শিরোনাম

এক সংলাপে হাজারো তরুণীকে পেছনে ফেলে নায়িকা হন সারা

| ফটো কার্ড

এক সংলাপে হাজারো তরুণীকে পেছনে ফেলে নায়িকা হন সারা
বলিউড সুপারস্টার রণবীর সিংয় ও সারা

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘ধুরন্ধর’ সিনেমার কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া জানিয়েছেন, হাজার হাজার তরুণীর অডিশন থেকে কীভাবে সারাকে ‘ইয়ালিনা জামালি’ চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছিল।

মুকেশ ছাবড়া জানান, পরিচালক আদিত্য ধর এমন একটি নতুন মুখ খুঁজছিলেন যার কোনো শক্তিশালী ব্যাকগ্রাউন্ড নেই এবং যাকে দেখে দর্শকের একদম নতুন মনে হবে। ইয়ালিনা চরিত্রের জন্য কয়েক হাজার মেয়ে অডিশন দিলেও শেষ পর্যন্ত সারা অর্জুনকেই চূড়ান্ত করা হয়।

কাস্টিং ডিরেক্টর বলেন, আমাদের লক্ষ্য ছিল এমন একজনকে খুঁজে বের করা, যাকে দেখে মনে হবে সে সত্যিই প্রথমবার এই চরিত্রে নিজেকে উপস্থাপন করেছে। সারার অডিশনের একটি সংলাপ শোনার পরই আমি সেটি পরিচালককে পাঠিয়েছিলাম এবং তিনি তাৎক্ষণিক ইতিবাচক সাড়া দেন।

সিনেমাটি মুক্তির আগে রণবীর সিং ও তার চেয়ে বয়সে অনেক ছোট সারার রসায়ন নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। তবে মুক্তির পর তাদের অনবদ্য অভিনয় সেই নিন্দার জবাব দিয়েছে। মুকেশ ছাবড়া আরও জানান, শুরুতে রণবীরের পাশে সারাকে উচ্চতায় খানিকটা খাটো মনে হবে কি না তা নিয়ে সংশয় ছিল। কিন্তু অডিশন দেখার পর নির্মাতারা নিশ্চিত হন যে এই জুটিই পর্দায় সেরা হবে। খুব শিগগিরই সারার সেই আলোচিত অডিশনের ভিডিওটি সবার জন্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

২০২৫ সালের অন্যতম ব্যবসাসফল সিনেমা হিসেবে নাম লিখিয়েছিল ‘ধুরন্ধর’। বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে এর দ্বিতীয় কিস্তি, যা দর্শক ও সমালোচক মহলে সমানভাবে প্রশংসিত হচ্ছে। সারা অর্জুন এর আগে শিশুশিল্পী হিসেবে বিভিন্ন বিজ্ঞাপন ও চলচ্চিত্রে কাজ করলেও এই সিনেমার মাধ্যমেই তিনি বড় পরিসরে আলোচনায় এসেছেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ৩০ মার্চ ২০২৬

এক সংলাপে হাজারো তরুণীকে পেছনে ফেলে নায়িকা হন সারা

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান________ নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত