গোলাপজল ত্বকের যত্নে একটি প্রাকৃতিক উপাদান হিসেবে কার্যকর, কারণ এটি ত্বককে হাইড্রেট করে, ক্লান্তি দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এটি অ্যালকালাইন ও অ্যাসিডের সমতা বজায় রাখতে সহায়ক, ফলে ত্বক কোমল ও স্নিগ্ধ হয়। গোলাপজল ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে, ত্বকের প্রদাহ ও লালচে কমায়, এবং ত্বকের ক্ষত সারাতে অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে। গোলাপজল ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে এবং ত্বককে সতেজ ও সুন্দর রাখতে গুরুত্বপূর্ণ।
রূপচর্চায় বরফের ব্যবহার বেশ জনপ্রিয়। বি-টাউনের বহু তারকাকেই বরফ ব্যবহার করতে দেখা গেছে। গরমের দিনে, মেকআপ করার আগে একটু টুকরো গোলাপজলের বরফ মুখে ১ মিনিট ঘষে নিন। তারপর ময়েশ্চারাইজার মেখে মেকআপ করলে, তা সহজে গলবে না। ত্বকও দেখাবে উজ্জ্বল।
এই গরমে ফেসিয়াল মিস্ট ত্বকের জন্য ভীষণ উপকারী। বিশেষ করে জ্বালা ভাব কমাতে সাহায্য করে। আলাদা করে ফেস মিস্ট না কিনে, গোলাপজল দিয়েই তা বানিয়ে নিতে পারেন। একটি স্প্রে বোতলে গোলাপজল ভরে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা গোলাপজল সঙ্গে রাখুন। রোদের তাপে কষ্ট হলে মুখে একবার করে স্প্রে ব্যবহার করে নিন। এতে স্বস্তি মিলবে।
ফ্রিজে রাখা ঠান্ডা করা গোলাপজল তুলায় নিয়ে দুই চোখ বন্ধ করে ৫ মিনিট রেখে দিন। শীতল স্পর্শে ক্লান্তি ঘুচবে। চোখের নিচ ঘুমিয়ে ওঠার পর ফোলা দেখায়। এই ফোলা ভাব কমবে ঠান্ডা পরশে। চোখের নিচের কালিও কমবে।

রোববার, ২৯ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন