নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতা ও ব্যবসায়িক সিন্ডিকেটে বাধা দেয়ায় মো. আল আমিন দেওয়ান (৪৭) নামে এক ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু পলিন ও খোকন বাহিনীর বিরুদ্ধে। গত ২০ মার্চ দুপুরে ফতুল্লা মডেল থানাধীন শাসনগাঁও আদর্শপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর দোকান ভাঙচুর করে নগদ অর্থ লুট করে এবং তাকে হত্যার চেষ্টা চালায়।
ভুক্তভোগী আল আমিন দেওয়ান জানান, তিনি শাসনগাঁও এলাকায় ‘দেওয়ান এন্টারপ্রাইজ’ নামে ইট-বালু ও সিমেন্টের ব্যবসা পরিচালনা করেন। বিবাদী মো. পলিন দেওয়ান ওরফে জামান (৪২) ও মো. খোকন দেওয়ান (৪৫) দীর্ঘদিন ধরে তাকে তাদের অবৈধ সিন্ডিকেটে যোগ দিতে চাপ দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় এবং জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত ২০ মার্চ দুপুর ২টার দিকে বিবাদীরা রামদা, চাপাতি ও লোহার রড নিয়ে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালায়।
হামলার এক পর্যায়ে মোঃ খোকন দেওয়ান (৪৫) ও মোঃ রিপন মিয়া (৪৮) এবং অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আল আমিনকে মারধর করে কাপড় ছিঁড়ে ফেলে।পলিন তার হাতে থাকা চাপাতি দিয়ে আল আমিনের ডান পায়ের গোড়ালিতে কোপ দিয়ে গুরুতর জখম করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা দোকানের ক্যাশ ও পকেট থেকে মোট ৩৮ হাজার ৩০ টাকা ছিনিয়ে নেয় এবং প্রায় ৫০ হাজার টাকার মালামাল ভাঙচুর করে।
অভিযোগ রয়েছে, অভিযুক্তরা আগে আওয়ামী লীগের সক্রিয় সদস্য থাকলেও ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর খোলস পাল্টে বর্তমানে বিএনপিতে যোগ দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করছে।ঘটনা সূত্রে জানা গেছে পলিন সাবেক সংসদ প্রার্থী মোহাম্মদ আলী'র চালকের মেয়েকে বিয়ে করার সুবাদে তার শ্বশুর জমশেদের প্রভাব খাটিয়ে এলাকায় ভূমিদস্যুতা ও 'ফিটিং বাজি'র সিন্ডিকেট গড়ে তুলেছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক হত্যা ও জমি সংক্রান্ত মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।
আহত ব্যবসায়ী আল আমিন বর্তমানে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট (খানপুর) হাসপাতালে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকে আসামিরা তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি তার বৃদ্ধ পিতাকেও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এবিষয়ে ফতুল্লা মডেল থানা ওসি জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন