নারায়ণগঞ্জের বন্দরে টিকটক অ্যাপের মাধ্যমে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের টানে সূদুর চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ বন্দরে এসে পৈশাচিকতার শিকার হয়েছে ১৪ বছরের এক কিশোরী।
এর আগে গত রবিবার (২৯ মার্চ) নবীগঞ্জের কদম রসুল এলাকার একটি নির্জন স্থানে কিশোরীটি গণধর্ষণের শিকার হয়।
এ ঘটনায় বুধবার (১ এপ্রিল) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্তরা হলো—বন্দর থানার নবীগঞ্জ রসুলবাগ এলাকার গাজী মিয়ার ছেলে রিফাত (২১) ও তার বন্ধু রোমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীটি চাঁদপুর সদর এলাকার বাসিন্দা। টিকটকের মাধ্যমে রিফাতের সাথে তার পরিচয় হয়, যা পরবর্তীতে প্রেমের সম্পর্কে রূপ নেয়। রিফাতের প্রলোভনে পড়ে গত ২৯ মার্চ পরিবারের অজান্তে চাঁদপুর থেকে লঞ্চযোগে নারায়ণগঞ্জে আসে ওই কিশোরী। বন্দর খেয়াঘাটে পৌঁছানোর পর রিফাত তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে বিকেলের দিকে নবীগঞ্জ কদম রসুলের এক নির্জন দেয়ালঘেরা জায়গায় নিয়ে যায়।
সেখানে রিফাতের সাথে আগে থেকেই তার সহযোগী রোমান ওত পেতে ছিল। নির্জন স্থানে কিশোরীটিকে তারা কুপ্রস্তাব দেয়। এতে রাজী না হওয়ায় রিফাত ও রোমান প্রাণনাশের ভয় দেখিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
এদিকে থানা পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়। পরে তাকে আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদানের জন্য পাঠানো হয়েছে। এছাড়াও এই ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং- ১(৪)২৬।
এই বিষয়ে বন্দর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন জানান, "এই ন্যাক্কারজনক ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। ভিকটিমের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক থাকলেও তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন