নারায়ণগঞ্জের প্রধান প্রধান সড়কের ফুটপাত হতে হকার উচ্ছেদ ও যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নগরভবন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
ও-ই মতবিনিময় সভাটির সভাপতিত্ব করেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. মোঃ. সাখাওয়াত হোসেন খান।
সভাপতির বক্তব্যে প্রশাসক এড. মোঃ সাখাওয়াত হোসেন খান বলেন- এক সময় নগরীতে হকারের সংখ্যা ছিলো খুবই কম। ইদানীংকালে লক্ষ্য করা যাচ্ছে, দুই থেকে আড়াই হাজার হকার শহর জুড়ে দোকান নিয়ে পসরা সাজিয়ে বসছে। এতে করে মানুষ বাধ্য হচ্ছে, সড়কে চলাচল করতে। যার ফলে অনেক সময় দূর্ঘটনাও ঘটে। এছাড়াও বক্তারা বলেন- শহরের ভিতরে অতিরিক্ত অবৈধ অটোরিক্সা চলাচলের কারণে, জ্যাম আরও অসহনীয় হয়ে যাচ্ছে। তা-ই প্রথমে তাদের উচ্ছেদ করুন। পরবর্তীতে পূণর্বাসন করা হবে। নারায়ণগঞ্জ একটি জনবহুল ব্যবসায়ী এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে জীবন ধারন করছেন। নারায়ণগঞ্জ শহরে হকার ও যানজট সমস্যা প্রকট আকার ধারন করেছে। যার ফলে নগরবাসীকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। নগরবাসীকে এ ভোগান্তি থেকে রেহাই দিতে সকল দলের নেতৃবৃন্দকে নিয়ে আমরা এ সভার আয়োজন করেছি।
তিনি আরও বলেন- অনেকেই অনেক ধরনের প্রস্তাব দিয়েছেন, নগরীকে ফুটপাত ও যানজট মুক্ত করার জন্য। তবে আমরা প্রথমে নগর থেকে হকার উচ্ছেদ করবো, পরবর্তীতে তাদের পূর্ণবাসনের ব্যবস্থা করবো। এছাড়াও নগরীতে যে যানজট সমস্যা রয়েছে, সে-টা নিরসনেরে লক্ষে আমরা খুব দ্রুত পদক্ষেপ নিবো। তবে
আমি জনগণের পকেট কাটতে চাই না।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, ফতেহ মোঃ রেজা রিপন, মনির হোসেন, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল, আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী, ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, কমরেড মন্টু ঘোষ, আলীরটেক ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক তরিকুল সুজন প্রমূখ।

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন