মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জে দুস্থ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী শাখা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বাদ জোহর নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এই খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। পথশিশুদের হাতে খাবারের প্যাকেট তুলে দিয়ে তিনি বলেন "আমরা আপনাদের জন্য সামান্য উপহার হিসেবে এই খাবার নিয়ে এসেছি। মূলত আপনাদের মতো অবহেলিত মানুষের রাষ্ট্রীয়ভাবে বিশেষ দেখভালের প্রয়োজন ছিল। কিন্তু দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।"
তিনি আরও আশ্বাস দেন যে, যেকোনো প্রয়োজনে এবং খাদ্য সংকটে জামায়াতে ইসলামী সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।
খাবার বিতরণকালে মহানগরীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মহানগরী আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন: সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, থানা আমীর ফজলুল হাই জাফরী, বাংলাবাজার পত্রিকার সাংবাদিক ইউসুফ আলী প্রধানসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী বীর শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়।

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন