ঢাকা   রোববার, ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা   রোববার, ০৫ এপ্রিল ২০২৬
বাংলার শিরোনাম

মুন্সিগঞ্জে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দিনব্যাপী আউটিং

বাংলার শিরোনাম ডেস্ক
বাংলার শিরোনাম ডেস্ক
| ফটো কার্ড

মুন্সিগঞ্জে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দিনব্যাপী আউটিং

প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের মেলবন্ধনে সমৃদ্ধ জেলা মুন্সিগঞ্জের বিভিন্ন নান্দনিক ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন। দিনব্যাপী এক বিশেষ ফটোশুটে অংশ নিতে সংগঠনটি মুন্সিগঞ্জকে বেছে নেয়।

​শনিবার (০৪ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ শহরের সনাতন পাল লেন (বোস কেবিন) এলাকা থেকে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নবীন ও প্রবীণ আলোকচিত্রীরা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

​ফটোশুটের জন্য নির্ধারিত রুট অনুযায়ী, আলোকচিত্রীরা প্রথমেই পরিদর্শন করেন সিরাজদিখান উপজেলার মালখানগর সংলগ্ন প্রাচীন শিব মন্দির। এরপর শ্রীনগর চকবাজারের উত্তর দিকের কুমারপাড়া ও বাঁশপট্টি এলাকায় গ্রামীণ জীবন ও লোকজ শিল্পের ছবি ক্যামেরাবন্দি করেন তারা।

​পরিদর্শনকালে শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ হন সাংবাদিকরা। এরপর তারা পর্যায়ক্রমে শ্যামসিদ্দি ইউনিয়নের বিখ্যাত শিব মঠ, রাঢ়িখাল ইউনিয়নে অবস্থিত বিজ্ঞানি স্যার জগদীশ চন্দ্র বসুর জন্মভিটা ও শ্রীনগর থানা এলাকা পরিদর্শন করেন।

​বিকেলের দিকে আলোকচিত্রীরা কয়কীর্ত্তন কালী মন্দির, বিক্রমপুর জাদুঘর এবং ভাগ্যকুলের বিখ্যাত জমিদার যদুনাথ রায় বাহাদুরেরর বাড়ির স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক নিদর্শনসমূহ ক্যামেরায় ধারণ করেন। দিনব্যাপী এই ভ্রমণে শ্রীনগরের তিন দোকান বাজার এলাকার মনির হোটেলে মধ্যাহ্নভোজ শেষ করে ছনবাড়ী হয়ে তারা মুন্সিগঞ্জ সদর ঘুরে পুনরায় নারায়ণগঞ্জে ফিরে আসেন।

​পুরো কার্যক্রমটি নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক ও বিশিষ্ট আলোকচিত্রী প্রনব কৃঞ্চ রায়ের সার্বিক পরিচালনায় সম্পন্ন হয়। সাংবাদিক  দিলীপ কুমার মন্ডল, বাংলাবাজার পত্রিকার  সাংবাদিক ইউসুফ আলী প্রধান উত্তম দাস, প্রবীর কুমার সাহা, জীবন বিস্বাস, মো আলম মিয়া, মো বাবুল মিয়া, যায়যায়দিন সাংবাদিক নজরুল ইসলাম, বাংলার চোখ পত্রিকা সাংবাদিক সাইফুল ইসলাম প্রমূখ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

মুন্সিগঞ্জে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দিনব্যাপী আউটিং

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ আল মামুন
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত