ঢাকা   শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
ঢাকা   শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জে ​গণভোটের রায় অমান্য করলে সরকার পতনের হুঁশিয়ারি ​

বাংলার শিরোনাম ডেস্ক
বাংলার শিরোনাম ডেস্ক
| ফটো কার্ড

নারায়ণগঞ্জে ​গণভোটের রায় অমান্য করলে সরকার পতনের হুঁশিয়ারি    ​

​স্টাফ রিপোর্টারঃ গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে বেঈমানী করার প্রতিবাদে এবং জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জ চাষাঢ়া শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে জোটের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদের বিপক্ষে গিয়ে কোনো তালবাহানা সহ্য করা হবে না।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, "গত ১৬ বছর এদেশের মানুষ শোষিত হয়েছে। ১৪শ’র বেশি শহীদের রক্তের বিনিময়ে মানুষ নতুন দেশে পদার্পণ করেছে। কিন্তু বর্তমান সরকার জুলাই সনদের বিপক্ষে গিয়ে তালবাহানা শুরু করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, দেশের স্বার্থে জুলাই সনদ বাস্তবায়ন করুন যাতে মানুষ সুখে-শান্তিতে জীবন যাপন করতে পারে।"

১১ দলীয় জোটের অন্যতম জোট নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুল জব্বার, বিএনপি সরকারের সমালোচনা করে বলেন, "জনগণ 'হ্যাঁ' ভোট দিয়েছে, কিন্তু আপনারা সেই রায়কে 'না' তে পরিণত করতে চাচ্ছেন। মাগুরার নির্বাচনের মতো একই পথে হাঁটলে পরিণাম ভালো হবে না। প্রয়োজনে নারায়ণগঞ্জ থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে বাধ্য করবেন না।

​সমাবেশে বিভিন্ন দলের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সরকারের কঠোর সমালোচনা করেন, জাতীয় নাগরিক পার্টির মহানগর আহ্বায়ক শওকত আলী বলেন, "জনগণের সাথে বেঈমানী করে বিএনপি কখনো টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। জনগণের রায়কে মেনে নিন।"​এবি পার্টির মহানগর সভাপতি শাহজাহান বেপারী বলেন, "গণভোটের রায় নিয়ে ছিনিমিনি খেলা এদেশের মানুষ মেনে নেবে না।"​খেলাফত মজলিসের মহানগর সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ বলেন, "ত্রয়োদশ জাতীয় নির্বাচন ছাত্র-জনতার আন্দোলনের ফসল। এখানে জুলাই সনদ অস্বীকার করার কোনো অবকাশ নেই।"​বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সেক্রেটারি মাওলানা আল-আমীন রাকিব সতর্ক করে বলেন, গণভোটের রায় না মানলে সরকারকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

মাওলানা মজিবুর রহমান শেখের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, ​নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ূম।​সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন, খেলাফত মজলিস মহানগর যুগ্ম সাধনার সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ সহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

​বিকাল সোয়া ৫টায় চাষাঢ়া এলাকায় "গণভোটের রায় বাস্তবায়ন কর, করতে হবে" স্লোগানে লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে ​গণভোটের রায় অমান্য করলে সরকার পতনের হুঁশিয়ারি ​

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ আল মামুন
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত