নারায়ণগঞ্জ শহরের নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ ‘আদর্শ মহিলা মাদরাসা’র নতুন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে। ৯ এপ্রিল সকালে মাদরাসা মিলনায়তনে আয়োজিত মাদরাসা বোর্ড কর্তৃক গঠিত পরিচিতি সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় ডা. আলী আশরাফকে সভাপতি এবং মোছা. মাহামুদা আক্তারকে সদস্য সচিব হিসেবে মনোনীত করে মোট ৮ সদস্যের এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি তার বক্তব্যে মাদরাসার শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নতুন কমিটিকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদর্শ মহিলা মাদরাসা সাবেক সভাপতি ইকবাল আহমেদ শ্যামল, বিশিষ্ট সমাজসেবক শহিদুল ইসলাম বাঙালী, বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান, গোলাম সারোয়ার সাঈদ, সমাজকর্মী খলিলুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী আবদুল জলিল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বিদায়ী কমিটির ভূয়সী প্রশংসা করেন এবং নবগঠিত কমিটিকে মাদরাসার অবকাঠামোগত উন্নয়ন ও নারী শিক্ষার প্রসারে জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানান। নতুন কমিটির সভাপতি ডা. আলী আশরাফ খান তার বক্তব্যে মাদরাসাটিকে একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন